Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দিল্লিতে অবতরণ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের, স্বাগত জানালেন মোদী, রাতেই নৈশভোজে যোগ দেবেন দুই রাষ্ট্রপ্রধান

দিল্লিতে অবতরণ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের, স্বাগত জানালেন মোদী, রাতেই নৈশভোজে যোগ দেবেন দুই রাষ্ট্রপ্রধান

Online Desk ডিসেম্বর 4, 2025
modi-putin-d.jpg

ওঙ্কার ডেস্ক: দিল্লিতে অবতরণ করল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিমান। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিট নাগাদ দিল্লিতে পৌঁছান তিনি। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রেসিডেন্ট পুতিনকে পালাম বিমানবন্দরে স্বাগত জানান। প্রধানমন্ত্রী তাঁকে একটি নৈশভোজের জন্যও আমন্ত্রণ জানাবেন। গত বছরের জুলাই মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মস্কো সফর করেছিলেন। সেই সময় রাশিয়া ভারতের প্রধানমন্ত্রীকে আতিথেয়তা দিয়েছিল। পর্যবেক্ষকদের মতে, তারই প্রতিদান হিসেবে পুতিনকে নৈশভোজে আমন্ত্রণ ভারতের প্রধানমন্ত্রীর।

সূত্রের খবর, শুক্রবার একটি সম্মেলন অনুষ্ঠিত হবে। তার আগে রাষ্ট্রপতি ভবনে একটি তাঁকে স্বাগত জানানো হবে। হায়দরাবাদ হাউসে একটি দুপুরের খাবারের আয়োজন করা হবে। মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাতে রুশ প্রেসিডেন্টের ওই দিন সকালে রাজঘাটে যাওয়ারও কথা রয়েছে। রুশ প্রেসিডেন্ট পরে রাশিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারকারী সংস্থার একটি নতুন ভারত-ভিত্তিক চ্যানেল উদ্বোধন করবেন। তার পরে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সম্মানে আয়োজিত একটি রাষ্ট্রীয় ভোজসভায় যোগ দেবেন। শুক্রবার রাত ৯টা নাগাদ তিনি ভারত থেকে ফিরে যাবেন বলে মনে করা হচ্ছে।

সরকারি সূত্রের খবর অনুযায়ী, প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে একাধিক ব্যবসায়ীও এসেছেন। ভারতের সঙ্গে মস্কোর বাণিজ্য ঘাটতি কমানোর উদ্দেশে কার্যকরী কিছু হতে পারে বলে আশা করা হচ্ছে। দুই দেশের কর্মকর্তাদের মতে, শীর্ষ সম্মেলনে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। যার মধ্যে রয়েছে প্রতিরক্ষা, জ্বালানি এবং বাণিজ্য। জাহাজ চলাচল, স্বাস্থ্যসেবা, সার এবং সংযোগের ক্ষেত্রে একাধিক চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনাও রয়েছে।

Post Views: 111

Continue Reading

Previous: মুর্শিদাবাদে দাঁড়িয়ে নাম না করে হুমায়ুনকে তোপ মমতার
Next: পঞ্জাব ম্যাচ জিতে সুপার কাপ ফাইনালে ইস্টবেঙ্গল, তবে লাল কার্ড দেখে ফাইনালে নেই অস্কার

সম্পর্কিত গল্প

202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
20260610343f.jpg

বর্ষাকালীন অধিবেশনেই ইউনিফর্ম সিভিল কোডের প্রস্তাব দিতে চলেছে মধ্যপ্রদেশ সরকার

Online Desk জুন 17, 2026
akhilesh-shah.png

তৃণমূল শিবসেনার পর এবার সমাজবাদী পার্টিতেও ভাঙ্গন! অখিলেশের দলের বিদ্রোহীদের তালিকা নাকি শাহের হাতে

Online Desk জুন 17, 2026

You may have missed

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.