Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ২১৭ জন ভারতীয় রুশ সেনা বাহিনীতে যোগদান করেছিলেন মৃত্যু হয়েছে ৪৪ জনের!

২১৭ জন ভারতীয় রুশ সেনা বাহিনীতে যোগদান করেছিলেন মৃত্যু হয়েছে ৪৪ জনের!

Online Desk মে 24, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক: ২১৭ জন ভারতীয় রাশিয়া ইউক্রেন যুদ্ধে যোগ দিয়েছিলেন। তাঁদের মধ্যে ৪৪ জনের মৃত্যু হয়েছে। সুপ্রিম কোর্টে এমনই তথ্য জানাল কেন্দ্রীয় সরকার। আরও জানানো হয়েছে, রুশ সেনাবাহিনীতে যোগ দেওয়া ছয় ভারতীয়ের খোঁজ পাওয়া যায়নি। কেন্দ্রের দাবি, রাশিয়ার সামরিক কর্মকাণ্ড থেকে অব্যাহতি পাওয়া ১৩৯ জনকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। যোগাযোগ করা হয়েছে সেখানকার ভারতীয় দূতাবাসের সঙ্গে। অভিযোগ, তাদেরকে বেশি টাকা অফার করে কার্যত জোর করে সেনাবাহিনী তে যোগদান করতে বাধ্য করা হয়েছিল। সেই অভিযোগ নিয়ে শোরগোল পড়তে নড়েচড়ে বসে কেন্দ্র। তবে এ-ও অভিযোগ ওঠে, রুশ সেনাবাহিনীতে কর্মরত ভারতীয়দের দেশে ফেরানোর বিষয়ে ‘উদাসীন’ সরকার। বিষয়টি গড়ায় সুপ্রিম কোর্টের দরজায়।
প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল ঐশ্বর্য ভাটি জানান, এখনও ৪৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আর কেউ মারা গিয়েছেন কি না, সেই তথ্য যাচাই করে দেখা হচ্ছে। নিশ্চিতকরণের জন্য ভারতীয় দূতাবাস রাশিয়া সরকারের সঙ্গে নিরন্তর যোগাযোগ রাখছে। জীবিত সকলকে নিরাপদে ভারতে ফিরিয়ে আনতে সক্রিয় সরকার।
চলমান ইউক্রেন যুদ্ধে কেন এত সংখ্যক ভারতীয় রুশ সেনাবাহিনীতে যোগ দিয়েছেন, তা ব্যাখ্যা করতে গিয়ে কেন্দ্র আদালতে জানিয়েছে, লোভনীয় প্যাকেজ, সামাজিক সুরক্ষা, ক্ষতিপূরণ, নাগরিকত্ব দেওয়ার প্রস্তাবের প্রলোভন দেখিয়ে বিদেশিদের সেনাবাহিনীতে যোগদানে আকৃষ্ট করা হয়। সেই আকর্ষণীয় প্রস্তাব অনেকেই উপেক্ষা করতে পারেন না। সেই প্রস্তাবের জালে পা দেন তাঁরা। অতিরিক্ত সলিসিটর জেনারেল আদালতে বলেন, ‘‘সব কিছু দেখে মনে হচ্ছে আকর্ষণীয় বেতন প্যাকেজে আকৃষ্ট হয়ে কিছু ভারতীয় স্বেচ্ছায় রুশ সেনাবাহিনীতে যোগদানের চুক্তিতে সই করেছেন।’’

Post Views: 114

Continue Reading

Previous: রেড রোডের বদলে ইদের নামাজ পড়া হবে ব্রিগেডেই, সিলমোহর দিল নবান্ন
Next: গঙ্গা মিশনের উদ্যোগে বাঁশবেড়িয়ায় স্বাস্থ্য শিবির

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.