Skip to content
মে 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • গঙ্গা মিশনের উদ্যোগে বাঁশবেড়িয়ায় স্বাস্থ্য শিবির

গঙ্গা মিশনের উদ্যোগে বাঁশবেড়িয়ায় স্বাস্থ্য শিবির

Online Desk মে 24, 2026
N-9.jpg

নিজস্ব সংবাদদাতা : গঙ্গা মিশনের উদ্যোগে ও বাঁশবেড়িয়া পৌরসভার সহযোগিতায় রবিবার এক নম্বর ওয়ার্ডে সাহাগঞ্জ আজাদ হিন্দ ফুটবল মাঠে নাইট শেল্টারে বিনা ব্যয়ে এক স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরের উপস্থিত ছিলেন গঙ্গা মিশনের জাতীয় সচিব প্রহ্লাদ রায় গোয়েঙ্কা, সপ্তগ্রাম বিধানসভার বিজেপির বিধায়ক স্বরাজ ঘোষ এবং ওই ওয়ার্ডের কাউন্সিলার সারিকা সিং, কাউন্সিলার অমিত ঘোষ ,মগরা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান রঘুনাথ ভৌমিক সহ এলাকার বিশিষ্ট জনেরা।

 

এদিন অতিথি বরণের পর গঙ্গা মিশনের উদ্যোগে শুরু হয় বিনাব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির। এখানে চোখ ,সুগার ও ইসিজি সহ বিভিন্ন বিষয়ে ডাক্তার বাবুরা এলাকার শতাধিক মানুষের স্বাস্থ্য পরীক্ষা করেন। এর পাশাপাশি এখানে ওষুধ দেওয়া হয়। আগামী দিনে এই ফুটবল মাঠে গঙ্গা মিশনের পক্ষ থেকে ফুটবল, ক্রিকেট ও খো খোর প্রশিক্ষণ দেওয়া হবে।

গঙ্গা মিশনের কর্ণধার প্রহ্লাদ রায় গোয়েঙ্কা বলেছেন, “বাঁশবেড়িয়া এলাকায় আমরা নাইট শেল্টার চালু করেছি। নিরাশ্রয়, ভবঘুরে মানুষ এখানে রাত্রিবাস করতে পারবে। এখনও পর্যন্ত ১১ জন আছে, ভবিষ্যতে বাড়বে। এছাড়া আমরা বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিই। বিনে পয়সায় চশমা, ওষুধও দেওয়া হয়। ছোটোখাটো অপারেশনের সুবিধা আছে। এইসঙ্গে আরও একটা কথা বলি, পাশের যে মাঠ আছে সেখানে পেশাদারি ভাবে খেলাধূলার বন্দোবস্ত করা হচ্ছে। খো কো একাডেমি, ফুটবল একাডেমি করার পরিকল্পনা রয়েছে।”

Post Views: 113

Continue Reading

Previous: ২১৭ জন ভারতীয় রুশ সেনা বাহিনীতে যোগদান করেছিলেন মৃত্যু হয়েছে ৪৪ জনের!
Next: কিভে রুশ বাহিনীর হামলা, ৯০টি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে, দাবি ইউক্রেনের

সম্পর্কিত গল্প

G-2.jpg

যুদ্ধ বিধ্বস্ত বিশ্বে শান্তি ফেরাতে গৌড়ীয় মিশনের ‘পরা-বিদ্যাপীঠ’ স্থাপনের উদ্যোগ

Online Desk মে 25, 2026
FotoJet-4.jpg

‘ডায়মন্ড হারবার মডেল পরিণত হয়েছে হার-বার মডেলে’ সামাজিক মাধ্যমে ‘সেনাপতি’ অভিষেককে উপহাস করে লিখলেন মুখ্যমন্ত্রী

Online Desk মে 24, 2026
SUVENDU.jpg

রেড রোডের বদলে ইদের নামাজ পড়া হবে ব্রিগেডেই, সিলমোহর দিল নবান্ন

Online Desk মে 24, 2026

You may have missed

G-2.jpg

যুদ্ধ বিধ্বস্ত বিশ্বে শান্তি ফেরাতে গৌড়ীয় মিশনের ‘পরা-বিদ্যাপীঠ’ স্থাপনের উদ্যোগ

Online Desk মে 25, 2026
FotoJet-4.jpg

‘ডায়মন্ড হারবার মডেল পরিণত হয়েছে হার-বার মডেলে’ সামাজিক মাধ্যমে ‘সেনাপতি’ অভিষেককে উপহাস করে লিখলেন মুখ্যমন্ত্রী

Online Desk মে 24, 2026
ZUDDHO.jpg

কিভে রুশ বাহিনীর হামলা, ৯০টি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে, দাবি ইউক্রেনের

Online Desk মে 24, 2026
N-9.jpg

গঙ্গা মিশনের উদ্যোগে বাঁশবেড়িয়ায় স্বাস্থ্য শিবির

Online Desk মে 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.