Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • কিভে রুশ বাহিনীর হামলা, ৯০টি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে, দাবি ইউক্রেনের

কিভে রুশ বাহিনীর হামলা, ৯০টি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে, দাবি ইউক্রেনের

Online Desk মে 24, 2026
ZUDDHO.jpg

ওঙ্কার ডেস্কঃ ফের কিভে রাশিয়ার হামলা। ইউক্রেনের সেনাঘাঁটিগুলি লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানোর অভিযোগ উঠল রাশিয়ার বিরুদ্ধে। অন্যদিকে, মস্কো পাল্টা দাবি করেছে, রাশিয়ার বসতি এলাকাগুলি বেছে বেছে নিশানা বানাচ্ছে ইউক্রেন। পাল্টা জবাব দেওয়া হয়েছে। তবে ইউক্রেনের কোনও বসতি এলাকায় হামলা চালানো হয়নি বলে দাবি মস্কোর।
ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, কিভের বসতি এলাকাগুলি লক্ষ্য করে হামলা চালিয়েছে রুশ সেনা। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রও ব্যবহার করা হয়েছে। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে কিভের বিলা সেরকভা এলাকা। কিভের ৪০টি জায়গায় ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা হয়েছে। বেশ কয়েকটি স্কুল, বহুতল এবং কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে। ৯০টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এ ছাড়াও ৬০০টি ড্রোন দিয়ে হামলা চালানো হয়। যদিও ইউক্রেনের দাবি, ৫৫টি ক্ষেপণাস্ত্র এবং ৫৪৯টি ড্রোন ধ্বংস করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ১৯টি ক্ষেপণাস্ত্র নিশানাতেই পৌঁছোতে পারেনি। রুশ সেনার এই হামলায় দু’জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বহু মানুষ।
অন্যদিকে, রুশ প্রতিরক্ষা মন্ত্রকের এক সূত্রকে উদ্ধৃত করে এক সংবাদমাধ্যম জানিয়েছে, ওরেশনিক, ইসকান্দার, কিনঝল এবং জিরকন ক্ষেপণাস্ত্র দিয়ে ভূমি এবং আকাশ থেকে হামলা চালানো হয়েছে ইউক্রেনের সেনাঘাঁটিগুলি লক্ষ্য করে।

Post Views: 143

Continue Reading

Previous: গঙ্গা মিশনের উদ্যোগে বাঁশবেড়িয়ায় স্বাস্থ্য শিবির
Next: ‘ডায়মন্ড হারবার মডেল পরিণত হয়েছে হার-বার মডেলে’ সামাজিক মাধ্যমে ‘সেনাপতি’ অভিষেককে উপহাস করে লিখলেন মুখ্যমন্ত্রী

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.