Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ‘ডায়মন্ড হারবার মডেল পরিণত হয়েছে হার-বার মডেলে’ সামাজিক মাধ্যমে ‘সেনাপতি’ অভিষেককে উপহাস করে লিখলেন মুখ্যমন্ত্রী

‘ডায়মন্ড হারবার মডেল পরিণত হয়েছে হার-বার মডেলে’ সামাজিক মাধ্যমে ‘সেনাপতি’ অভিষেককে উপহাস করে লিখলেন মুখ্যমন্ত্রী

Online Desk মে 24, 2026
FotoJet-4.jpg

ওঙ্কার ডেস্ক: সেনাপতি অভিষেকের ডায়মন্ড হারবার মডেল বর্তমানে পরিণত হয়েছে হার-বার মডেলে। সামাজিক মাধ্যমে ফলতা নির্বাচনের ফল নিয়ে এমনই ভাবে তৃণমূল কে বিঁধলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করে ফলতার ভোটারদের কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি প্রাক্তন শাসকদল ও তাদের শীর্ষ নেতৃত্বকে নজিরবিহীনভাবে বিঁধেছেন মুখ্যমন্ত্রী। ফলতা বিধানসভা আসনের পুনর্নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী দেবাংশু পণ্ডাকে বিপুল জনাদেশ দিয়ে জয়ী করার জন্য ফলতার ‘জনতা-জনার্দন গণদেবতা’র প্রতি মাথা নত করে প্রণাম জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন, “ফলতার ভোটারদের কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞ। বিজেপির প্রার্থীকে এক লক্ষ ভোটে জেতানোর আবেদন করেছিলাম, কিন্তু মানুষের আশীর্বাদে জয়ের ব্যবধান এবার এক লক্ষ আট হাজার পেরিয়ে গিয়েছে। এলাকার সামগ্রিক উন্নয়নের মাধ্যমেই আপনাদের এই বিশ্বাসের ঋণ শোধ করব। ‘সোনার ফলতা’ গড়ার জন্য আমরা দায়বদ্ধ।”
পাশাপাশি তৃণমূল কংগ্রেসের অতীত শাসন কাল কে ‘মাফিয়ারাজ’ বলে উল্লেখ করেছেন। তাঁর অভিযোগ, এতদিন রাষ্ট্রীয় শক্তির অপব্যবহার করে সরকারি ধন লুঠ, সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ তোলাবাজি, সিন্ডিকেট রাজ এবং ‘থ্রেট কালচার’-এর মাধ্যমে কেড়ে নিয়ে এই দলের নেতারা ধরাকে সরা জ্ঞান করছিলেন। এর সঙ্গে তিনি সেনাপতি কে উপহাস করে বলেন আগামি দিনে তৃণমূল কংগ্রেসকে নোটার সঙ্গে কঠিন লড়াইয়ে নামতে হবে। তিনি বলেন, ত্রিপুরাতে তারা বর্তমানে নোটার বিরুদ্ধে কঠিন লড়াইয়ে নেমেছিল, এই রাজ্যে ও একই ঘটনা আগামী দিনে ঘটবে।

Post Views: 98

Continue Reading

Previous: কিভে রুশ বাহিনীর হামলা, ৯০টি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে, দাবি ইউক্রেনের
Next: যুদ্ধ বিধ্বস্ত বিশ্বে শান্তি ফেরাতে গৌড়ীয় মিশনের ‘পরা-বিদ্যাপীঠ’ স্থাপনের উদ্যোগ

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.