Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • এক সেকেন্ডে বিমানের দুটি জ্বালানির সুইচ বন্ধ হয়েছিল, কী ভাবে সম্ভব?

এক সেকেন্ডে বিমানের দুটি জ্বালানির সুইচ বন্ধ হয়েছিল, কী ভাবে সম্ভব?

Online Desk জুলাই 12, 2025
flights.jpg

ওঙ্কার ডেস্ক: আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার এক মাসের মাথায় শনিবার প্রাথমিক তদন্ত রিপোর্ট প্রকাশ করেছে তদন্তকারী সংস্থা এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো। রিপোর্টে উল্লেখ করা হয়েছে বিমানের জ্বালানির সুইচ বন্ধ করে দেওয়ার ফলে সেটি দুর্ঘটনার কবলে পড়ে। তবে কোনও পাইলটের পক্ষে কি ভুল করে জ্বালানির সুইচ বন্ধ করে দেওয়া সম্ভব? এই প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যে। তবে বিমান বিশেষজ্ঞদের মতে ভুল করে কোনও পাইলটের পক্ষে জ্বালানির সুইচ বন্ধ করে দেওয়া সম্ভব নয়।

মার্কিন বিমান নিরাপত্তা বিশেষজ্ঞ অ্যান্টনি ব্রিকহাউস সংবাদ সংস্থাকে বলেছেন, ‘এ ক্ষেত্রে পাইলটেরা জ্বালানি বন্ধ করতে পারেন না। যদি পাইলট এটি করে থাকেন, তাহলে কেন করলেন?’ উল্লেখ্য, গত ১২ জুন আহমেদাবাদ থেকে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহি বিমানটি ওড়া শুরু করার কিছু ক্ষণের মধ্যে সেটি ভেঙে পড়ে। এই দুর্ঘটনায় ২৬০ জনের মৃত্যু হয়েছে।

দুর্ঘটনার মুহূর্তে ককপিটে পাইলটদের মধ্যে যে কথোপকথন হয়েছিল তা রিপোর্টে উল্লেখ করেছে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো। ১৫ পাতার রিপোর্টে বলা হয়েছে এক পাইলট অন্য পাইলটকে জিজ্ঞাসা করেন, ‘কেন তুমি জ্বালানি বন্ধ করলে?’ অপর জন তার জবাবে বলেন, ‘আমি কিছু বন্ধ করিনি।’ তবে কে কোন কথাটি বলেছেন তা স্পষ্ট হয়নি। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, রানওয়ে ছাড়ার কিছু ক্ষণের মধ্যে ইঞ্জিন-১ এবং ইঞ্জিন-২ বন্ধ হয়ে যায়। এক সেকেন্ডের মধ্যে বিমানের দুটি ইঞ্জিন বন্ধ হয়ে গিয়েছে। বিশেষজ্ঞদের মতে দুটি সুইচ এক সেকেন্ডে বন্ধ করা সম্ভব নয়, একটি বন্ধ করে আরেকটি সুইচ বন্ধ করতে আরও বেশি সময় লাগার কথা। সব মিলিয়ে প্রাথমিক রিপোর্টে জ্বালানির সুইচ বন্ধ করার কথা উল্লেখ থাকলেও, এখনও অধরা বেশ কিছু প্রশ্নের উত্তর।

Post Views: 164

Continue Reading

Previous: মায়ানমার সীমান্তে ফের জঙ্গিবিরোধী অভিযান, মণিপুর থেকে গ্রেফতার ৮ জঙ্গি, সতর্কতা বাড়াল প্রশাসন
Next: বোয়িং বিমানের জ্বালানি সুইচ ত্রুটি নিয়ে সাত বছর আগেই সতর্কবার্তা, পদক্ষেপ না করায় প্রশ্নের মুখে এয়ার ইন্ডিয়া

সম্পর্কিত গল্প

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026

You may have missed

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
D.jpg

চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.