ওঙ্কার ডেস্ক: মহারাষ্ট্র-র পুনেতে বিজয় ‘ডন’কে ধরতেই পাক-সমর্থিত জঙ্গিদের হামলার ষড়যন্ত্র ফাঁস হয়ে যায়। বিজয়ের সূত্র ধরেই ওই জঙ্গিদের হদিস পান গোয়েন্দারা। সূত্রের খবর, দিল্লি, মুম্বই-সহ দেশের পাঁচ শহরে বড়সড় হামলার ছক কষেছিল জঙ্গিরা। শনিবার দিল্লি পুলিশ এক নেপালি নাগরিক-সহ আট সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করে।সুত্রের খবর, দিল্লি, মুম্বই-সহ দেশের পাঁচ শহরে বড়সড় হামলার ছক কষেছিল জঙ্গিরা। শনিবার দিল্লি পুলিশ এক নেপালি নাগরিক-সহ আট সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করে।
উল্লেখ্য, পুলিশ সুত্রে খবর, এই জঙ্গি মডিউলটি দেশের একাধিক সংবেদনশীল জায়গায় নিজেদের সক্রিয় করার চেষ্টা করছিল। পাক গুপ্তচর সংস্থা আইএসএআইয়ের নির্দেশে এই জঙ্গিরা কাজ করছিল বলে দাবি দিল্লি পুলিশের। কিন্তু শার্পশুটার বিজয় ‘ডন’ ধরা পড়তেই এই জঙ্গিদের হামলার ষড়যন্ত্র ফাঁস হয়ে যায়।
তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ঝাড়খণ্ডের সাহিবগঞ্জ থেকে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তাঁদের দু’জনকে জেরা করে তদন্তকারীরা জানতে পারেন, পাকিস্তানের শাহজাদ ভাট্টি নামে এক ব্যক্তির সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল। শাহজাদ ড্রোনের মাধ্যমে সীমান্তের ওপার থেকে ভারতে অস্ত্র পাচার করেন বলে জানতে পেরেছে পুলিশ। শাহজাদের সঙ্গে পাক গুপ্তচর সংস্থার ঘনিষ্ঠ যোগ রয়েছে বলেও তদন্তে উঠে এসেছে। শুধু তা-ই নয়, দাউদ ইব্রাহিম এবং আইএসআই-এর নির্দেশে নেটওয়ার্ক তৈরি করা শুরু করেছিল ধৃত ন’জন সন্দেহভাজন জঙ্গি। এর আগেও আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের থেকেও এক জঙ্গি মডিউলের সাহায্যে দিল্লিতে এক আত্মঘাতী হামলা করা হয়। এরপর সেই হামলা থেকে পাকিস্তানের আই এস আই কে যুক্ত থাকার খবর মেলে।