Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • আহত কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দেখতে গেলেন মমতা

আহত কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দেখতে গেলেন মমতা

Online Desk মে 31, 2026
MAMATA-AAA.jpg

ওঙ্কার ডেস্কঃ আহত কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কল্যাণের উপর হামলার খবর পেয়েই তাঁর শারীরিক অবস্থার খোঁজ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে পৌঁছে যান তৃণমূল নেত্রী। এই ঘটনার তীব্র নিন্দা করে আগেই পোস্ট করছেন মমতা। তিনি সামাজি মাধ্যমে লেখেন, ‘আগের দিন লোকসভায় দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ও আজ লোকসভায় দলের মুখ্য সচেতকের উপর বিজেপির হামলা। বিজেপি গণতন্ত্রকে খুন করছে।’
উল্লেখ্য, রবিবার দুপুরে চন্ডীতলায় আক্রান্ত হন কল্যাণ। সেই খবর পেয়েই তাঁর বাড়িতে যান তৃণমূল নেত্রী। দলীয় সূত্রের খবর, কীভাবে হামলা, কত জন হামলাকারী ছিলেন, কোথায় চোট লেগেছে, আঘাত কতটা গুরুত্বর সবিস্তার খোঁজ নিয়েছেন তৃণমূল নেত্রী। হুগলি থেকে ফিরে এসে কালীঘাটে দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠকে বসার কথা মমতার।
অভিযোগ প্রথমে কল্যাণকে কালো পতাকা দেখানো হয়। ওঠে ‘চোর চোর’ স্লোগান। এরপর মুহুমুর্হু ইট-পাটকেল ধেয়ে আসতে থাকে তাঁর দিকে। মাথায় আঘাত লেগে রাস্তায় পড়ে যান তিনি। দলের অন্যান্য কর্মীদের সঙ্গে বিক্ষুব্ধ জনতার ধস্তাধস্তিও হয়। সাংসদের বক্তব্য, বাংলায় আর গণতন্ত্র নেই। গুন্ডাদের হাতে চলে গিয়েছে বাংলা।
উল্লেখ্য, শনিবার সোনারপুরের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেনস্তার প্রতিবাদে এ দিন চণ্ডীতলা থানায় ডেপুটেশন জমা দিতে যাচ্ছিল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের প্রতিনিধিদল। সে সময় হুগলির চণ্ডীতলা এলাকায় থানা থেকে ঢিলছোড়া দূরত্বে জনরোষ আছড়ে পড়ে তাঁর উপর।

Post Views: 83

Continue Reading

Previous: খাবার নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সংকটের সামনে বালোচিস্তান; নেপথ্যে পাক আর্মির কারফিউ
Next: ফের রাজধানীতে সক্রিয় জঙ্গি মডিউল! পাক-সমর্থিত ৯ জঙ্গির হদিস মেলে

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.