Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • অপারেশন সিঁদুরে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন, সেই আইপিএস অফিসার পরাগ জৈন হচ্ছেন ‘র’ প্রধান

অপারেশন সিঁদুরে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন, সেই আইপিএস অফিসার পরাগ জৈন হচ্ছেন ‘র’ প্রধান

Online Desk জুন 28, 2025
parag-jain.jpg

ওঙ্কার ডেস্ক: পহেলগাঁও কাণ্ডের পর পাকিস্তানে অপারেশন সিঁদুর অভিযান চালিয়েছিল ভারত। সেই অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সিনিয়র আইপিএস অফিসার পরাগ জৈন। সূত্রের খবর, তাঁকে এবার বসানো হচ্ছে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ এর মাথায়।

‘র’ এর বিদায়ী প্রধান রবি সিনহার পর পরাগ জৈন বর্তমানে সংস্থার দ্বিতীয় সিনিয়র কর্মকর্তা। ৩০ জুন রবি সিনহা অবসর গ্রহণের পর দায়িত্ব নেবেন পরাগ জৈন। এর পর থেকে তিনি দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন। পরাগ জৈন বর্তমানে ‘র’-এর এভিয়েশন রিসার্চ সেন্টার (এআরসি) এর প্রধান, যা আকাশপথে নজরদারি সহ অন্যান্য বিষয়গুলি নিয়ে কাজ করে। ১৯৮৯ ব্যাচের পাঞ্জাব ক্যাডারের একজন আইপিএস অফিসার তিনি। ‘র’-এর সঙ্গে দুই দশকেরও বেশি সময় তিনি কাজ করছেন। পাঞ্জাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে তিনি উল্লেখযোগ্য অবদান রেখেছেন। বিভিন্ন জেলায় এসএসপি এবং ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন পরাগ জৈন।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল জম্মুকাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর নারকীয় হামলা করে জঙ্গিরা। সেই ঘটনায় পাকিস্তান জড়িত বলে অভিযোগ উঠেছিল। যদিও অভিযোগ অস্বীকার করেছে ইসলামাবাদ। সেই হামলার পর ভারতের সেনা বাহিনী পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জায়গায় জঙ্গিঘাঁটি ধ্বংস করেছিল। যে অভিযানের নাম দেওয়া হয়েছিল অপারেশন সিঁদুর। চার দিন ধরে সংঘাত চলার পর যুদ্ধবিরতিতে রাজি হয় দুই দেশ ১০ মে।

Post Views: 269

Continue Reading

Previous: আইফোনের লোভে উত্তরপ্রদেশে এক যুবককে গলা কেটে খুন দুই কিশোরের
Next: ‘ছাব্বিশে বাংলায় ৫০ পাবেনা বুঝে, নির্বাচন কমিশনকে দিয়ে ষড়যন্ত্র করছে বিজেপি’, অভিযোগ তৃণমূলের

সম্পর্কিত গল্প

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026

You may have missed

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
D.jpg

চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.