Skip to content
নভেম্বর 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • ওয়েলিংটনে ইতিহাস গড়ল ভারত, ৭২০ রানে ইনিংস ঘোষণা গিল’দের

ওয়েলিংটনে ইতিহাস গড়ল ভারত, ৭২০ রানে ইনিংস ঘোষণা গিল’দের

Online Desk নভেম্বর 22, 2026
New-Project-34.webp

ওঙ্কার ডেস্ক: নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস লিখল ভারত। প্রথম টেস্টের চতুর্থ দিনে শুভমন গিলের দল প্রথম ইনিংস ঘোষণা করল ৯ উইকেটে ৭২০ রানে। নিউজিল্যান্ডে টেস্টে এটাই কোনও দলের সর্বোচ্চ ইনিংসের স্কোর।

এর আগে এই রেকর্ড ছিল নিউজিল্যান্ডেরই দখলে। ২০১৯ সালে হ্যামিল্টনে বাংলাদেশের বিরুদ্ধে ৬ উইকেটে ৭১৫ রানে ইনিংস ঘোষণা করেছিল কিউয়িরা। এবার সেই রেকর্ড ভেঙে দিল ভারত। সব মিলিয়ে টেস্ট ইতিহাসে এটা ১৯তম সর্বোচ্চ ইনিংসের স্কোর। শীর্ষে রয়েছে শ্রীলঙ্কা, ১৯৯৭ সালে ভারতের বিরুদ্ধে ৬ উইকেটে ৯৫২ রান করেছিল তারা।

আরও বড় কথা, ১৯৩০ সালে নিউজিল্যান্ড টেস্ট খেলা শুরু করার পর থেকে এই প্রথম কোনও দল তাদের বিরুদ্ধে ৭০০-র গণ্ডি পেরল। এর আগে সর্বোচ্চ ছিল ওয়েস্ট ইন্ডিজের ৬৬০/৫, ১৯৯৫ সালে এই ওয়েলিংটনেই।

চতুর্থ দিনের শেষে দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড তুলেছে ২ উইকেটে ১১৯ রান। এখনও ভারতের থেকে ২৩৩ রানে পিছিয়ে রয়েছে তারা।

ডেভন কনওয়ে ৫৯ রানে অপরাজিত রয়েছেন। তাঁর সঙ্গে আছেন রাচিন রবীন্দ্র, ২৭ রানে ব্যাট করছেন। হেনরি নিকোলস ৩১ রান করে ফিরেছেন। প্রসিধ কৃষ্ণের বলে ধ্রুব জুরেলের দুর্দান্ত ক্যাচে আউট হন তিনি। ইনিংসের প্রথম ওভারেই নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথামকে ফেরান জসপ্রীত বুমরাহ।

ভারতের ইনিংসে নজর কেড়েছেন ঋষভ পন্থ। ১৫৩ বলে ১২৮ রানের স্মরণীয় ইনিংস খেলেছেন তিনি। দিনের খেলা শেষে সাংবাদিক সম্মেলনে ধ্রুব জুরেল বলেন, বেসিন রিজার্ভের পিচের থেকে আবহাওয়াই বেশি ভূমিকা নিয়েছে ব্যাটিং সহায়ক হয়ে ওঠার পিছনে। তিন দিন টানা রোদে পিচ শুকিয়ে গিয়েছিল। তাঁর মতে, প্রথম টেস্ট জিততে ভারতের আটটি উইকেট নেওয়ার মতো বল দরকার, তার জন্য ভাগ্যেরও প্রয়োজন হবে।

ভারত এ দলের হয়ে লাল বলের ম্যাচ খেলার অভিজ্ঞতা থেকে জুরেল বলেন, মেঘলা আবহাওয়া থাকলে ছবিটা একেবারে অন্যরকম হতে পারত। পিচের থেকে আবহাওয়াই এখানে বেশি গুরুত্বপূর্ণ। তিন দিন ধরে এভাবে রোদ উঠবে, পিচ শুকিয়ে যাবে, তা প্রত্যাশিত ছিল না। সে কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

Continue Reading

Previous: গল্প – কল্লোল চক্রবর্তী
Next: ধারাবাহিক : গদ্রবঙ্গার অভিশাপ

সম্পর্কিত গল্প

New-Project-40.webp

ফের কালি লেপে দেওয়া হল রবীন্দ্রনাথের ছবিতে! ১৬ দিনের মধ্যে দ্বিতীয়বার একই ঘটনা বাংলাদেশে

Online Desk নভেম্বর 22, 2026
New-Project-41.webp

আচমকা থমকে গেল ট্রেন চলাচল, ভক্তদের কাঁধে চেপে রেললাইন পার করলেন দেবী জগদ্ধাত্রী

Online Desk নভেম্বর 22, 2026
New-Project-39.webp

বিষাক্ত কীটনাশক পেটে গিয়েই অসুস্থ হিঙ্গলগঞ্জের বিধায়ক! চাঞ্চল্যকর দাবি পরিবারের তরফে

Online Desk নভেম্বর 22, 2026

You may have missed

New-Project-40.webp

ফের কালি লেপে দেওয়া হল রবীন্দ্রনাথের ছবিতে! ১৬ দিনের মধ্যে দ্বিতীয়বার একই ঘটনা বাংলাদেশে

Online Desk নভেম্বর 22, 2026
New-Project-41.webp

আচমকা থমকে গেল ট্রেন চলাচল, ভক্তদের কাঁধে চেপে রেললাইন পার করলেন দেবী জগদ্ধাত্রী

Online Desk নভেম্বর 22, 2026
New-Project-39.webp

বিষাক্ত কীটনাশক পেটে গিয়েই অসুস্থ হিঙ্গলগঞ্জের বিধায়ক! চাঞ্চল্যকর দাবি পরিবারের তরফে

Online Desk নভেম্বর 22, 2026
New-Project-38.webp

বিশ্ব বাংলা লোগোর জায়গায় এবার বসবে বজরংবলীর মূর্তি, ২৭ নভেম্বর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

Online Desk নভেম্বর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.