Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘মেয়ের ইনসুলিন কিনতে পারছি না’, অভাবের তাড়নায় নিজেকে গুলি করলেন ইউপির ব্যক্তি

‘মেয়ের ইনসুলিন কিনতে পারছি না’, অভাবের তাড়নায় নিজেকে গুলি করলেন ইউপির ব্যক্তি

Online Desk জুলাই 10, 2025
death.jpg

ওঙ্কার ডেস্ক: টাকার অভাবে মেয়ের জন্য ইনসুলিন কিনতে পারেননি। আর সে কারণে ফেসবুকে ভিডিও প্রকাশ করে আত্মঘাতী হলেন উত্তর প্রদেশের এক ব্যক্তি। নিজেকে গুলি করে আত্মঘাতী হয়েছেন তিনি। উত্তরপ্রদেশের লখনউতে এই ঘটনা ঘটেছে। গোটা বিষয়টির তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আত্মঘাতী ব্যক্তিটি রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। বাজারে প্রচুর দেনা ছিল তাঁর। ফেসবুকে একটি লাইভ ভিডিও করার পর নিজেকে গুলি করে আত্মঘাতী হন তিনি। ভিডিওতে ওই ব্যক্তি তাঁর ডায়াবেটিস আক্রান্ত মেয়ের জন্য ইনসুলিন ইনজেকশন কেনার অক্ষমতার কথা বলে কান্নায় ভেঙে পড়েন। পুলিশের তরফে আত্মঘাতী ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। অফিসের এক নিরাপত্তারক্ষীর আগ্নেয়াস্ত্র দিয়ে আত্মঘাতী হন তিনি। মৃত্যুর কিছুক্ষণ আগে যে লাইভ ভিডিওটি ফেসবুকে করেছেন ওই ব্যক্তি, সেখানে সেলিব্রিটি এবং শিল্পপতিদের কাছে আর্জি জানিয়েছেন তাঁর পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। তিনি জানান, ঋণ এবং আর্থিক দায়িত্ব তিনি সহ্য করতে পারছেন না।

ওই ব্যক্তি যখন ফেসবুক লাইভ করেন, আত্মীয় পরিজনরা তা দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তবে ততক্ষণে সব শেষ। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, তিনি তীব্র আর্থিক চাপের মধ্যে ছিলেন এবং গত কয়েক বছর ধরে কয়েক কোটি টাকার ঋণ হয়েছিল তাঁর। এই ঘটনায় একটি মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে। নিরাপত্তা রক্ষীর অস্ত্র কী ভাবে ওই ব্যক্তি ব্যবহার করলেন তাও খতিয়ে দেখছে পুলিশ।

Post Views: 116

Continue Reading

Previous: মুকুল -শুভ্রাংশুর মত সিএবিতে দেবব্রত -দেবানিকের আলাদা গোষ্ঠীর অঙ্ক বেশ জটিল!
Next: ফের বাজিমাত ‘পরশুরামে’র, টিআরপির সেরা ১০ এ কোন ধারাবাহিক?

সম্পর্কিত গল্প

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026

You may have missed

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
D.jpg

চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.