Skip to content
মে 29, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • হাসিনার অনুপস্থিতিতে বাংলাদেশে ইদের আনন্দ অনেকটাই ফিকে

হাসিনার অনুপস্থিতিতে বাংলাদেশে ইদের আনন্দ অনেকটাই ফিকে

Online Desk মে 28, 2026
EID.jpg

প্রাইমা হোসেন

যে দল বাংলাদেশ সৃষ্টি করেছে, যে নেতৃত্ব মুক্তিযুদ্ধের চেতনাকে বাঁচিয়ে রেখে কোটি মানুষের ভাগ্য বদলের লড়াই করেছে, সেই দলেরই অভিভাবক দেশরত্ন শেখ হাসিনা আজ দেশের বাইরে। তাঁর অনুপস্থিতিতে ইদের সাজ, মিষ্টি, নতুন পোশাক—সবই যেন ফিকে লাগে।

ইদ শুধু উৎসব নয়, এটা মিলনের, আশার, আর আত্মার তৃপ্তির দিন। কিন্তু যখন দেশের মা, নারী নেতৃত্বের প্রতীক, গরিব-দুঃখী মানুষের শেষ ভরসা স্বদেশে নেই, তখন বাঙালির হৃদয়ে সেই পূর্ণতার আনন্দ আসে কী করে ?

বিশেষ করে নারীদের জন্য এবারের ইদ একধরনের নিঃশব্দ হতাশার। কারণ শেখ হাসিনার আমলে নারীর ক্ষমতায়ন শুধু স্লোগান ছিল না— উপবৃত্তি, মাতৃত্বকালীন ভাতা, বিধবা ভাতা—লাখো মা-বোনের মুখে হাসি ফুটিয়েছে। নারী উদ্যোক্তা, শিক্ষার্থী, চাকরিজীবী—সবার জন্য নিরাপত্তা আর সুযোগের দরজা খুলেছে। ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন নারীদের ঘরে বসে আয়ের পথ দেখিয়েছে।

আজ সেই নেতৃত্বের অনুপস্থিতিতে অনেক নারী মনে করছেন, তাঁদের কথা বলার জায়গাটা খালি হয়ে গেছে। বাজারের দ্রব্যমূল্য, নিরাপত্তার অনিশ্চয়তা, আর রাজনৈতিক অস্থিরতা মিলিয়ে ইদের বাজারেও তাঁদের চোখে-মুখে আগের মতো উচ্ছ্বাস দেখা গেল না।

বাঙালির হৃদয়ে প্রকৃত ইদের আনন্দ ফিরবে সেই দিনই, যেদিন দেশরত্ন শেখ হাসিনা দ্বিতীয়বারের মতো স্বদেশ প্রত্যাবর্তন করবেন। সেদিন শুধু এক নেত্রীর ফেরা হবে না, ফিরবে কোটি মানুষের আস্থা, নারীর সাহস, আর বাংলাদেশের হারানো স্থিতির পথ।

যতদিন সেই দিন না আসে, ততদিন বাংলাদেশে ইদ হবে অপূর্ণ—বাইরে আলো থাকবে, কিন্তু ভেতরে থাকবে অপেক্ষার ছায়া।

লেখিকা আমেরিকায় বসবাসকারী বিশিষ্ট সমাজসেবিকা
Post Views: 73

Continue Reading

Previous: ‘গিরগিটির থেকেও ভয়ঙ্কর/বহুরূপী তো রঙ বদলায়…’ প্রাক্তন মুখ্যমন্ত্রীর নতুন কবিতা নিয়ে এখন জোর চর্চা
Next: শহরের পাশাপাশি জেলায় জেলায় পালিত হল খুশির কুরবানী ইদ

সম্পর্কিত গল্প

FotoJet-6.jpg

‘দাদাকে আমি মনে করাতে চাই আমি ইভেন্টটা ইডেনে চেয়েছিলাম’ সৌরভের বক্তব্য নিয়ে পাল্টা শতদ্রু দত্ত

Online Desk মে 28, 2026
ganga-accident.png

পাটনায় মাঝগঙ্গায় ঝোড়ো হাওয়ায় নৌকা উল্টে মৃত্যু যাত্রীদের; দেহ উদ্ধার ৩

Online Desk মে 28, 2026
Untitled.png

হিংসা ছড়ানোর অভিযোগে ধৃত দুর্গাপুরের তৃণমূল কাউন্সিলর, কোর্টে হাজির করাতেই উঠল ‘চোর চোর’ স্লোগান

Online Desk মে 28, 2026

You may have missed

FotoJet-6.jpg

‘দাদাকে আমি মনে করাতে চাই আমি ইভেন্টটা ইডেনে চেয়েছিলাম’ সৌরভের বক্তব্য নিয়ে পাল্টা শতদ্রু দত্ত

Online Desk মে 28, 2026
ganga-accident.png

পাটনায় মাঝগঙ্গায় ঝোড়ো হাওয়ায় নৌকা উল্টে মৃত্যু যাত্রীদের; দেহ উদ্ধার ৩

Online Desk মে 28, 2026
Untitled.png

হিংসা ছড়ানোর অভিযোগে ধৃত দুর্গাপুরের তৃণমূল কাউন্সিলর, কোর্টে হাজির করাতেই উঠল ‘চোর চোর’ স্লোগান

Online Desk মে 28, 2026
CCC

কথা রাখলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়, বঞ্চিত বিরল রোগে আক্রান্ত ৩ বছরের শিশু!

Online Desk মে 28, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.