Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ১২ বছর ধরে সমুদ্রে বালি ফেলে দ্বীপ বানানোর পর নিজেদের ভূখণ্ড বলে দাবি চিনের!

১২ বছর ধরে সমুদ্রে বালি ফেলে দ্বীপ বানানোর পর নিজেদের ভূখণ্ড বলে দাবি চিনের!

Online Desk জানুয়ারি 10, 2026
20260110_160425.jpg

ওঙ্কার ডেস্ক: নিজেদের ভূখণ্ড বাড়াতে সমুদ্র দখল চিনের! এমনই বিস্ফোরক তথ্য সামনে এসেছে। সমুদ্রে বালি ফেলে ফেলে একাধিক কৃত্রিম দ্বীপ তৈরি করে এখন সেগুলিকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করছে বেজিং। এশিয়া মেরিটাইম ট্রান্সপারেন্সি ইনিশিয়েটিভ-এর স্যাটেলাইট বিশ্লেষণে ধরা পড়েছে স্প্র্যাটলি দ্বীপপুঞ্জ এবং প্যারাসেল দ্বীপপুঞ্জ উভয় জায়গায় চিন ঘাঁটি দখল করে আছে।

রিপোর্ট অনুসারে, দ্বীপের এই পরিবর্তনগুলো দেখা গেলেও তা সবসময় স্বীকার করা হচ্ছে না। সরকারি বিবৃতিতে দাবি করা হয়, কাজ সম্পন্ন হয়ে গেছে। কিন্তু ভিন্ন ছবি ধরা পড়েছে স্যাটেলাইট চিত্রে। স্পষ্ট ভাবে বোঝা গিয়েছে, এই দ্বীপগুলো প্রাকৃতিক ভাবে গড়ে ওঠেনি। বরং এগুলিকে কৃত্রিম ভাবে বানানো হয়েছে। ক্রমশ দ্বীপগুলি আরও পোক্ত করে গড়ে নেওয়া হচ্ছে। অনেক ক্ষেত্রে সামরিকীকরণ করা হচ্ছে দ্বীপগুলিকে।

একাধিক স্বাধীন সংস্থা নিশ্চিত করেছে, চিনের কৃত্রিম দ্বীপ নির্মাণের কাজ অব্যাহত রয়েছে। এশিয়া মেরিটাইম ট্রান্সপারেন্সি ইনিশিয়েটিভ (AMTI)-এর বিস্তারিত স্যাটেলাইট বিশ্লেষণে ধরা পড়েছে স্প্র্যাটলি দ্বীপপুঞ্জ এবং প্যারাসেল দ্বীপপুঞ্জ উভয় জায়গায় কাজ চলছে। প্যারাসেল দ্বীপপুঞ্জে, ট্রি আইল্যান্ডে একটি নতুন বন্দর গড়ে তোলা হচ্ছে। শুধু তাই নয়, প্রায় ২৫ একর জমি তৈরি করা হয়েছে। ওই দ্বীপে একটি হেলিপ্যাড, দুটি ফটোভোল্টাইক সোলার অ্যারে, বায়ু টারবাইন এবং সামরিক ব্যবহারের জন্য অন্যান্য সুবিধার বন্দোবস্ত করা হয়েছে। গড়ে তোলা হয়েছে আস্ত একটি সিমেন্ট কারখানা। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, এর থেকে বোঝা যায় ওই দ্বীপে আরও নির্মাণের পরিকল্পনা রয়েছে চিনের।

Post Views: 224

Continue Reading

Previous: ভেনেজুয়েলার সোনা ও বিরল খনিজে নজর, বিলিয়ন ডলারের সম্পদ ঘিরে মার্কিন আগ্রাসনের অভিযোগ
Next: গঙ্গাসাগরে চালু হচ্ছে রিমোট কন্ট্রোল লাইফ ওয়াটার ড্রোন

সম্পর্কিত গল্প

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026

You may have missed

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
shanklar.png

এবার সুন্দরবন হবে গ্লোবাল ডেস্টিনেশন; বড় ঘোষণা পর্যটন মন্ত্রকের

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.