Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • চীনের দেওয়া উপহার চীনে ফেলে দিয়ে আসলেন ট্রাম্পের সঙ্গীরা

চীনের দেওয়া উপহার চীনে ফেলে দিয়ে আসলেন ট্রাম্পের সঙ্গীরা

Online Desk মে 16, 2026
FotoJet-4.jpg

ওঙ্কার ডেস্ক: চীনা প্রেসিডেন্ট শি জিং পিং এর সঙ্গে বৈঠক করতে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সেই বৈঠক শেষে চীন দেশ থেকে আনা সমস্ত রকম উপহার ও ফোন ওই দেশেতেই ফেলে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট। কেবল মাত্র উপহার নয় ফেলে রেখে আসা রয়েছে ‘বার্ন সেলফোন’ ফেরার সময় সেগুলিও নষ্ট করে দিয়েছেন। ট্রাম্পের চীন সফরে সবচেয়ে বেশি নিরাপত্তা থাকবে সেটাই স্বাভাবিক। রিপোর্টে দাবি, ট্রাম্পের সঙ্গে আমেরিকা থেকে যাঁরা চিনে গিয়েছিলেন, তাঁদের ব্যক্তিগত কোনও বৈদ্যুতিন যন্ত্র নিয়ে যেতে নিষেধ করা হয়েছিল। মোবাইল, ল্যাপটপ সবই তাঁরা আমেরিকায় রেখে গিয়েছিলেন। সাময়িক কথাবার্তার জন্য ‘বার্নার ফোন’ ছিল প্রত্যেকের কাছে। সাময়িক বিদেশযাত্রার জন্য এই ধরনের ফোন ব্যবহার করা হয়ে থাকে। এগুলি তুলনামূলক সস্তার এবং এতে আধুনিক সুযোগসুবিধা তেমন থাকে না। ফলে এই ধরনের ফোন ‘হ্যাক’ করলেও শত্রু পক্ষের লাভ হবে না। মূলত সাইবার নিরাপত্তার দিকগুলি মাথায় রেখেই মার্কিন প্রতিনিধিদের চিন সফরে এই ফোন ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছিল। আমেরিকায় ফেরার আগে সেই ফোন তাঁরা নষ্ট করে দিয়েছেন।
এমনকি চীন থেকে ফেরার পথে চীন থেকে প্রাপ্ত সমস্ত উপহার চীনে থাকাকালীন নষ্ট করে দেওয়া হয়েছে। বেজিং থেকে এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগেই সেগুলি ফেলে দেওয়া হয়। মার্কিন গোয়েন্দারা দীর্ঘ দিন ধরেই নিত্য ব্যবহারযোগ্য বৈদ্যুতিন যন্ত্রপাতি নিয়ে সতর্ক করে আসছেন। নির্দিষ্ট কয়েকটি দেশের ক্ষেত্রে নিরাপত্তার বাড়তি কড়াকড়ি থাকে। চিন তার মধ্যে অন্যতম। গোয়েন্দাদের বক্তব্য, বৈদ্যুতিন যন্ত্রপাতি সঙ্গে থাকলে তা হ্যাক করার চেষ্টা হতে পারে, ক্ষতিকর সফ্‌টওয়্যার তাতে প্রবেশ করিয়ে দেওয়া হতে পারে। নানা ভাবে ওই সমস্ত ‘ডিভাইস’ থেকে তথ্য বার করে নেওয়াও হতে পারে অজান্তে। এমনকি, সুইচ-অফ করা মোবাইল ফোনও শত্রুর নিশানা হতে পারে। এই ধরনের সম্ভাবনা এড়াতেই চিন সফরে আমেরিকার কেউ মোবাইল নিয়ে যাননি। সেখান থেকে পাওয়া কোনও জিনিস নিয়েও আমেরিকায় ফেরেননি।

Post Views: 97

Continue Reading

Previous: ভোট প্রচারে বিতর্কিত মন্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর
Next: পরাজিত প্রার্থীদের নিয়ে বৈঠকে মমতা; নতুন করে দল সাজিয়ে নেওয়ার কথাও ভাবছেন তিনি

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.