Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ভোট প্রচারে বিতর্কিত মন্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর

ভোট প্রচারে বিতর্কিত মন্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর

Online Desk মে 16, 2026
abhishek-banerjee.png

ওঙ্কার ডেস্ক: রাজ্যে সদ্য সমান্ত বিধানসভা নির্বাচনের পর পালা বদলে গিয়েছে। দীর্ঘ পনেরো বছরের শাসনের পালা বদলে বিজেপির হাতে এখন বাংলার ভার পড়েছে। ব্যাপক আসন সংখ্যার ব্যবধানে পদ্মফুলের কাছে হেরে গিয়েছে ঘাসফুল। বিজেপির উপর সেই ক্ষোভ উগরে দিয়েছে তৃণমূলের শীর্ষ নেতারা। নির্বাচনের আগে থেকে বিজেপির বিরুদ্ধে প্রকাশ্যে একাধিক হুমকিমূলক বার্তা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর বিরুদ্ধেই একধিক মামলা করেছে বিজেপি। যার মধ্যে বেশ কিছু মামলা জামিনের অযোগ্য বলেও জানা গিয়েছে।
ভোট প্রচারে বিজেপির বিরুদ্ধে একাধিক সভা থেকে কড়া ভাষায় আক্রমণ এবং বিতর্কিত মন্তব্যের জেরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়ায় রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, নির্বাচনী প্রচারের সময় বিজেপিকে উদ্দেশ্য করে তাঁর একাধিক হুঁশিয়ারিমূলক বক্তব্যে উত্তেজনা ছড়ানোর সম্ভাবনা তৈরি হয়েছিল। বিশেষ করে ২৭ এপ্রিলের এক জনসভায় অভিষেকের মন্তব্যকে কেন্দ্র করে আপত্তি ওঠে, যেখানে তিনি বিজেপি নেতাদের উদ্দেশে তীব্র চ্যালেঞ্জ ছুড়ে দেন।
সূত্রের খবর, বাগুইআটির বাসিন্দা রাজীব সরকার বিধাননগর উত্তর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর দাবি, অভিষেকের বক্তব্য রাজনৈতিক বিদ্বেষ উসকে দিতে পারে এবং নির্বাচনী পরিবেশে অশান্তি বাড়াতে সক্ষম। অভিযোগের ভিত্তিতে পুলিশ সাইবার অপরাধ-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে। জানা গিয়েছে, অভিযোগের সঙ্গে বিভিন্ন সভায় অভিষেকের বক্তব্যের ভিডিও ক্লিপিংসও জমা দেওয়া হয়েছে তদন্তের স্বার্থে।
নির্বাচনী আবহে তৃণমূল ও বিজেপির মধ্যে তীব্র বাকযুদ্ধের প্রেক্ষাপটে এই পদক্ষেপ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। বিজেপির তরফে দীর্ঘদিন ধরেই অভিযোগ করা হচ্ছিল যে, তৃণমূল নেতৃত্ব ভোটের সময় লাগামছাড়া ভাষা ব্যবহার করে বিরোধীদের ভয় দেখানোর চেষ্টা করছে। অন্যদিকে তৃণমূল শিবিরের দাবি, বিজেপি রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই ধরনের অভিযোগকে সামনে আনছে।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক উত্তাপ আরও বৃদ্ধি পেয়েছে। ভোট-পরবর্তী পরিস্থিতিতে আইনশৃঙ্খলা, রাজনৈতিক সহনশীলতা এবং নির্বাচনী আচরণবিধি নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। এখন তদন্তের অগ্রগতি এবং প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকেই নজর রাজ্যবাসীর।

Post Views: 101

Continue Reading

Previous: পুনর্নির্বাচনের আগে অ্যাকশনে পুলিশ, ফলতায় গ্রেফতার জাহাঙ্গিরের ‘ডানহাত’
Next: চীনের দেওয়া উপহার চীনে ফেলে দিয়ে আসলেন ট্রাম্পের সঙ্গীরা

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.