Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • পুনর্নির্বাচনের আগে অ্যাকশনে পুলিশ, ফলতায় গ্রেফতার জাহাঙ্গিরের ‘ডানহাত’

পুনর্নির্বাচনের আগে অ্যাকশনে পুলিশ, ফলতায় গ্রেফতার জাহাঙ্গিরের ‘ডানহাত’

Online Desk মে 16, 2026
arrest-e.jpg

ওঙ্কার ডেস্ক: আগামী ২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন। তার আগে এলাকায় জোর কদমে তৎপরতা চালাচ্ছে পুলিশ। খুনের চেষ্টা-সহ একাধিক গুরুতর অভিযোগে ফলতার অঘোষিত ‘ডন’ জাহাঙ্গির খানের ঘনিষ্ঠ এক তৃণমূল নেতাকে গ্রেফতার করল ফলতা থানার পুলিশ। ধৃতের নাম সইদুল খান। জাহাঙ্গিরের ডান হাত হিসেবে সইদুল এলাকায় পরিচিত।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফলতা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সইদুল। তার বিরুদ্ধে খুনের চেষ্টা, রাজনৈতিক হিংসা ছড়ানোর অভিযোগ রয়েছে। সেই সমস্ত অভিযোগের তদন্তে নেমে শুক্রবার রাতে সইদুলের বাড়িতে হানা দেয় পুলিশ। বাড়ি থেকে তাকে পাকড়াও করা হয়। পুনর্নির্বাচনের আগে এই ঘটনায় জোর শোরগোল পড়ে গিয়েছে। শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তবে এই গ্রেফতারি নিয়ে তৃণমূল কংগ্রেসের এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, ফলতা বিধানসভার বেশকিছু বুথে অনিয়মের অভিযোগে নির্বাচন কমিশন ওই বিধানসভার সমস্ত বুথে পুনর্নির্বাচনের ঘোষণা করেছে। ইতিমধ্যে রাজ্যের ২৯৩ আসনে নির্বাচন সম্পন্ন হয়ে ফল ঘোষণা হয়ে গিয়েছে। সরকার গঠন করেছে বিজেপি। এই পরিস্থিতিতে ফলতা বিধানসভার নির্বাচনে সব পক্ষ ঝাঁপিয়েছে এই কেন্দ্রে জয় পেতে। শনিবারই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ফলতায় কর্মিসভা করার কথা রয়েছে। আগামী ১৯ মে ফলতা বিধানসভা এলাকায় তাঁর রোড শো করার কথাও রয়েছে। এই কেন্দ্রে তৃণমূল তৃণমূল প্রার্থী স্বয়ং জাহাঙ্গির খান। যে কিনা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে রাজনৈতিক মহলে পরিচিত।

Post Views: 96

Continue Reading

Previous: দলীয় পোস্টারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি আগে চান বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য
Next: ভোট প্রচারে বিতর্কিত মন্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.