Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • আগামী মাসে ফ্রান্সে মুখোমুখি হতে পারেন মোদী-ট্রাম্প, এক বছর পর বৈঠকে বসতে চলেছেন দুই রাষ্ট্রনেতা

আগামী মাসে ফ্রান্সে মুখোমুখি হতে পারেন মোদী-ট্রাম্প, এক বছর পর বৈঠকে বসতে চলেছেন দুই রাষ্ট্রনেতা

Online Desk মে 20, 2026
trump-modi.jpg

ওঙ্কার ডেস্ক: গত বছরের ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে ঐতিহাসিক বৈঠক হয়েছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে। তার পর থেকে, এই দুই রাষ্ট্রনেতা কোনও আন্তর্জাতিক সম্মেলনে মুখোমুখি হতে পারেননি। তবে, অবশেষে দুই ‘ঘনিষ্ঠ বন্ধু’ আগামী মাসে ফ্রান্সে হতে চলা জি৭ সম্মেলনে মুখোমুখি হতে পারেন বলে সূত্রের খবর।

আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, জি৭ আসরে একান্তে মোদী ট্রাম্পের বৈঠকের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তবে এটি ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যের প্রতিবন্ধকতা দূর করতে পারবে কিনা তা নিয়ে চর্চা শুরু হয়েছে। বিষয়টি সম্পর্কে নিশ্চিত হতে জুন মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। উল্লেখ্য ভারত জি৭-এর স্থায়ী সদস্য নয়। তার পরেও বিশেষ আমন্ত্রিত দেশ হিসেবে এই সম্মেলনে অংশগ্রহণ করে। চলতি বছরে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এভিয়ান-লে-বেঁ-তে ১৫ থেকে ১৭ জুন হতে চলা জি৭ সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন।

উল্লেখ্য, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ট্রাম্প এবং মোদীর মধ্যে বৈঠক হয়েছিল। ট্রাম্পের ক্ষমতায় ফেরার পর প্রধানমন্ত্রী মোদী বিশ্বনেতাদের মধ্যে একজন যিনি প্রথম হোয়াইট হাউস সফর করেন। শুল্ক উত্তেজনার প্রেক্ষাপটে অনুষ্ঠিত সেই হাই-প্রোফাইল বৈঠকে ট্রাম্প প্রধানমন্ত্রী মোদীকে ‘মহান বন্ধু’ বলে অভিহিত করেন। ২০৩০ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের বাণিজ্য দ্বিগুণ করে ৫০০ বিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। কিন্তু ২০২৫ সালের মে মাসে ভারত-পাকিস্তান সংঘাতের পর পরিস্থিতি চরমে ওঠে। নোবেল শান্তি পুরস্কার পাওয়ার লক্ষ্যে অন্ধ হয়ে ট্রাম্প একতরফাভাবে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির কৃতিত্ব দাবি করেন। যা নিয়ে আন্তর্জাতিক রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছিল। আগামী মাসে যদি ট্রাম্প এবং মোদী মুখোমুখি হন তাহলে তা তাৎপর্যপূর্ণ হবে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে।

Post Views: 86

Continue Reading

Previous: ওয়ার্ক ফ্রম হোমের নির্দেশের পর একধাক্কায় ৮ হাজার কর্মীকে ছাঁটাই করল মেটা
Next: কলকাতায় বর্ষার আগেই বাড়ছে জলজটের আশঙ্কা, প্রস্তুতি নিয়ে প্রশ্নের মুখে পুরসভা

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.