Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ‘নেপাল ভারতের জমি দখল করেছে’, সংসদে বিস্ফোরক দাবি সে দেশের প্রধানমন্ত্রী বলেন শাহের!

‘নেপাল ভারতের জমি দখল করেছে’, সংসদে বিস্ফোরক দাবি সে দেশের প্রধানমন্ত্রী বলেন শাহের!

Online Desk জুন 1, 2026
balendra.jpg

ওঙ্কার ডেস্ক: ভারতের ভূখণ্ড দখল করেছে নেপাল! এমনই বিস্ফোরক দাবিকরলেন সে দেশের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ। সংসদে ভাষণ দেওয়ার সময় বলেন শাহের এই দাবি ঘিরে ব্যাপক রাজনৈতিক শোরগোল তৈরি হয়েছে। নেপালের সংসদে তাঁর প্রথম ভাষণে শাহ বলেন, ‘আপনারা হয়তো বিস্মিত হতে পারেন, কিন্তু আমিও সম্প্রতি—প্রধানমন্ত্রী হওয়ার পর জানতে পেরেছি, শুধু ভারত নয়, নেপালও অনেক জায়গায় ভারতীয় ভূখণ্ড দখল করেছে। উভয় দেশের উচিত প্রকৃত ঘটনা খতিয়ে দেখে এই সমস্যার সমাধান করা।’

ভারত ও নেপালের মধ্যে সীমান্তবর্তী অঞ্চল বিশেষ করে পশ্চিমের কালাপানি-লিম্পিয়াধুরা-লিপুলেখ অঞ্চল এবং দক্ষিণের সুস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সেই আবহে বলেন শাহের এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে নেপালের প্রধানমন্ত্রীর এই মন্তব্য নেপালিদের মধ্যে তুমুল বিতর্কের জন্ম দিয়েছে। বিরোধী দলের সাংসদরা তাঁর মন্তব্য মুছে ফেলার দাবি জানিয়েছেন। নেপালি কূটনীতিক ও বিশেষজ্ঞরা দাবি করেছেন, প্রধানমন্ত্রী সংসদে যেভাবে ইঙ্গিত দিয়েছেন, নেপাল সে ভাবে ভারতীয় ভূখণ্ড দখল করেনি। বিষয়টি নিয়ে স্পষ্ট করার দাবি করেছেন তাঁরা। ভারতে নিযুক্ত নেপালের প্রাক্তন রাষ্ট্রদূত নীলাম্বর আচার্য এ বিষয়ে বলেন, নেপাল ভারতীয় ভূখণ্ড দখল করেছে, ভারত নিজে কখনও আনুষ্ঠানিকভাবে এমন অভিযোগ করেনি। ৯৭ শতাংশ সীমান্ত সমস্যার সমাধান ইতিমধ্যেই হয়ে গেছে বলে জানান তিনি।

এদিকে, নেপালের বিদেশ মন্ত্রণাক বলেন শাহের মন্তব্যের বিষয়টি স্পষ্ট করে বলেছে, প্রধানমন্ত্রীর উত্থাপিত বিষয়টি মূলত দশগজা এলাকায় অবৈধ দখল এবং সীমান্ত দখল সম্পর্কিত। নেপালের বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে, ‘যেহেতু নেপাল ও ভারত সীমান্ত নির্ধারণের সময় নদী-সীমান্তবর্তী এলাকায় নির্দিষ্ট সীমানা নীতি গ্রহণ করেছিল, তাই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেখানে এক দেশের নাগরিকরা অন্য দেশের ভূখণ্ডের অন্তর্ভুক্ত জমিতে চাষাবাদ বা বসবাস করছেন।’

Post Views: 106

Continue Reading

Previous: অরেঞ্জ লাইনের জট খুলল, দু’বছর পর হলদিরাম এলাকায় মিলল মেট্রোর কাজের অনুমতি
Next: দেশে ফের পণের জেরে খুন গৃহবধু! লক্ষ্ণৌয়ে ইনফ্লুয়েন্সারের মৃত্যুতে চাঞ্চল্য

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.