Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ‘আত্মহত্যা নয়, গলা টিপে খুন করা হয়েছিল এপস্টিনকে!’ বিস্ফোরক দাবি ফরেনসিক বিশেষজ্ঞের

‘আত্মহত্যা নয়, গলা টিপে খুন করা হয়েছিল এপস্টিনকে!’ বিস্ফোরক দাবি ফরেনসিক বিশেষজ্ঞের

Online Desk ফেব্রুয়ারি 14, 2026
20260214_125709.jpg

ওঙ্কার ডেস্ক: কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনকে ২০১৯ সালে নিউইয়র্কের একটি কারাগারে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। সরকারি রিপোর্টে দাবি করা হয়, এপস্টিন আত্মহত্যা করেছেন বলে। তবে তা নিয়ে নতুন করে বিতর্ক উস্কে দিলেন ফরেনসিক বিশেষজ্ঞ মাইকেল ব্যাডেন। তাঁর দাবি, এপস্টন আত্মহত্যা করেননি। বরং গলায় চাপ প্রয়োগের ফলে তাঁর মৃত্যু হয়েছে।

রিপোর্ট অনুসারে, ব্যাডেন এপস্টিনের ময়নাতদন্তের সময় উপস্থিত ছিলেন। মূলত যৌন অপরাধীর পরিবারের অনুরোধে তিনি ময়নাতদন্তের সময় উপস্থিত ছিলেন। পর্যবেক্ষক হিসেবে গোটা প্রক্রিয়ায় সামিল ছিলেন তিনি। এক সাক্ষাৎকারে সম্প্রতি তিনি বলেন, গলায় চাপ প্রয়োগের ফলে মৃত্যু হয়েছে এপস্টিনের। আত্মহত্যার কারণে তাঁর মৃত্যু হয়নি।

উল্লেখ্য, এপস্টিনের অটোপসি রিপোর্টে গলায় তিনটি দাগের কথা উল্লেখ রয়েছে। ব্যাডেন দাবি করেন, তাঁর পাঁচ দশকের অভিজ্ঞতা রয়েছে। এর আগে তিনি কখনও আত্মহত্যাজনিত মৃত্যুর ঘটনায় তিনটি দাগ দেখেননি। নিউইয়র্কের জেলগুলিতে বন্দিদের মৃত্যুর ক্ষেত্রেও এমন কিছু দেখেননি তিনি। এপস্টিনের মৃত্যুর পর ২০১৯ সালেই তিনি ইঙ্গিত দিয়েছিলেন, আত্মহত্যা নয়, বরং খুন করা হয়ে থাকতে পারে এপস্টিনকে। এই জল্পনা আরও জোরালো হয় এপস্টিনের আইনজীবীরাও মেডিক্যাল এক্সামিনারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায়। এপস্টিনের মৃত্যুর পর জেলের নিরাপত্তা ব্যবস্থায় একাধিক গাফিলতির তথ্য সামনে আসে।

Post Views: 250

Continue Reading

Previous: বাংলাদেশে ভোট পরবর্তী পর্বে কি অপেক্ষা করছে ইউনুসের জন্য; উপদেষ্টার পর কি তবে রাষ্ট্রপতি?
Next: পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলার ৭ বছর, শহীদদের স্মরণ করলেন প্রধানমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী

সম্পর্কিত গল্প

kiriti.png

আর্থিক প্রতারণায় আটক পুরুলিয়ার ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরীটী আচার্য

Online Desk জুলাই 26, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026

You may have missed

kiriti.png

আর্থিক প্রতারণায় আটক পুরুলিয়ার ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরীটী আচার্য

Online Desk জুলাই 26, 2026
ssws.png

ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Online Desk জুলাই 26, 2026
cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.