Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • পাকিস্তানে নেটওয়ার্ক বাড়াচ্ছে জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা

পাকিস্তানে নেটওয়ার্ক বাড়াচ্ছে জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা

Online Desk নভেম্বর 26, 2025
hafiz-saeed.jpg

ওঙ্কার ডেস্ক: ভারতে একাধিক জঙ্গি হামলার জন্য দায়ী পাক সন্ত্রাসী গোষ্ঠী লস্কর ই তৈবা সে দেশে দ্রুত গতিতে নিজেদের সংগঠনের জাল ছড়াচ্ছে। মুম্বইয়ে ২৬/১১ হামলার মূল ষড়যন্ত্রী হাফিজ সইদের নেতৃত্বে এই জঙ্গি সংগঠন ছাত্র, যুব, শিক্ষক এবং শ্রমিকদের জন্য আলাদা আলাদা সংগঠন তৈরি করেছে। সম্প্রতি হাফিজ সইদের ছেলে তালহার একটি ভিডিও সংবাদ মাধ্যমের হাতে এসেছে। সেই ভিডিও থেকে এমনটা জানা গিয়েছে।

লস্কর ই তৈবার রাজনৈতিক দল পাকিস্তান মারকাজি মুসলিম লীগ (পিএমএমএল)। আন্তর্জাতিক দুনিয়ার নজর এড়াতে এই রাজনৈতিক দলের ছত্রছায়ায় নিজেদের কাজ চালিয়ে যাচ্ছে জঙ্গি সংগঠনটি। লস্করের সিনিয়র নেতারা প্রায় সময়েই এই দলের অনুষ্ঠানে অংশ নেয়। পিএমএমএল এর সহযোগী সংগঠন মুসলিম স্টুডেন্ট লীগ, মুসলিম যুব লীগ, মুসলিম মহিলা লীগ, মুসলিম গার্লস লীগ এবং মুসলিম কিডস। এই সংগঠনগুলির সমাজ মাধ্যমের পেজে পর্যালোচনা করে জানা গিয়েছে, লস্কর ই তৈবা তৃণমূল স্তরে কী ভাবে নেটওয়ার্ক তৈরি করছে। বিষয়টি নিয়ে দিল্লি-ভিত্তিক মনোহর পারিকর ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালাইসিসের গবেষক স্মৃতি পট্টনায়েক বলেন, ‘পাকিস্তানে লস্কর-ই-তৈবার নেটওয়ার্ক বৃদ্ধি ভারতের জন্য উদ্বেগজনক। তৃণমূল স্তরে তাদের সংগঠন বৃদ্ধি মানে সন্ত্রাসী হামলার জন্য আরও বেশি লোক নিয়োগ করা।’

লস্কর-ই-তৈবার সহযোগী সংগঠনগুলি বন্যা ত্রাণ, কুরআন তেলাওয়াত, প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ, দূষণ সচেতনতা পদযাত্রা এবং ইসলামী আলোচনার মতো কর্মসূচি পরিচালনা করে। বাইরে থেকে দেখে যা সমাজসেবা মনে হলেও, আদতে নিজেদের সংগঠনে লোক বাড়ানোর এটি একটি কৌশল জঙ্গি সংগঠনটির।

Post Views: 190

Continue Reading

Previous: সাক্ষাৎকারের পারিবারিক আর্জি মানছে না পুলিশ ! ইমরান কি জেলে খুন ?
Next: হংকংয়ের আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত্যু ১৩ জনের, ৭০০ জনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে

সম্পর্কিত গল্প

bishwa-bangla-sarani.png

দুর্গাপুজোর আগেই বদলাতে পারে মহানগরীর একাধিক রাস্তার নাম; বিশ্ববাংলা হতে পারে চৈতন্যপ্রভু!

Online Desk জুলাই 26, 2026
kiriti.png

আর্থিক প্রতারণায় আটক পুরুলিয়ার ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরীটী আচার্য

Online Desk জুলাই 26, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

HANDCUFF.png

ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে অন্ডাল থেকে গ্রেপ্তার অন্যতম অভিযুক্ত আফরোজ

Online Desk জুলাই 26, 2026
bishwa-bangla-sarani.png

দুর্গাপুজোর আগেই বদলাতে পারে মহানগরীর একাধিক রাস্তার নাম; বিশ্ববাংলা হতে পারে চৈতন্যপ্রভু!

Online Desk জুলাই 26, 2026
20260726022f.jpg

যন্তর মন্তরে আন্দোলনের ইতি, স্বাভাবিক ছন্দে দিল্লি; চালু ইন্টারনেট ও মেট্রো পরিষেবা

Online Desk জুলাই 26, 2026
kiriti.png

আর্থিক প্রতারণায় আটক পুরুলিয়ার ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরীটী আচার্য

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.