Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • হংকংয়ের আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত্যু ১৩ জনের, ৭০০ জনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে

হংকংয়ের আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত্যু ১৩ জনের, ৭০০ জনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে

Online Desk নভেম্বর 26, 2025
fire-hongkong.jpg

ওঙ্কার ডেস্ক: বহুতল আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হল ১৩ জনের। বুধবার ঘটনাটি ঘটেছে চিনের হংকংয়ে। এই ঘটনায় জখম হয়েছেন অন্তত ১৫ জন। আগুন সাতটি বহুতলে ছড়িয়ে পড়ে বলে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে। আগুন লাগার পরে আবাসনের মধ্যে অনেকে আটকে পড়েছেন।

সূত্রের খবর, হংকং এর নিউ টেরিটোরিজের তাই পো জেলার আবাসন কমপ্লেক্সে বুধবার আগুন লাগার পর দগ্ধ হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে নয় জনের। আরও চার জনকে জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অগ্নিকাণ্ডের ফলে ১৫ জন আহত হয়েছেন। প্রায় ৭০০ জনকে ওই আবাসন থেকে উদ্ধার করে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুনের তীব্রতা অনেকটা বেশি ছিল। সেই সঙ্গে ঘন ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। আবাসনটিতে মোট আটটি ব্লক রয়েছে। যেখানে প্রায় ২,০০০ অ্যাপার্টমেন্ট রয়েছে। প্রায় ৪,৮০০ মানুষ বসবাস করতেন আবাসনে।

ইতিমধ্যে অগ্নিকাণ্ডের ঘটনার ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, একাধিক আবাসন জ্বলছে। অনেক অ্যাপার্টমেন্টের জানালা থেকে আগুনের ফুলকি এবং ধোঁয়া বেরোতে দেখা গিয়েছে। দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। সূত্রের খবর, এদিন দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যা গভীর রাত পর্যন্ত জ্বলছিল। ঘটনাস্থলে ১২৮টি দমকলের গাড়ি এবং ৫৭টি অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে। নিহতদের মধ্যে এক জন দমকলকর্মীও রয়েছেন। অন্য আরেকজন তাপপ্রবাহের কারণে অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

Post Views: 130

Continue Reading

Previous: পাকিস্তানে নেটওয়ার্ক বাড়াচ্ছে জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা
Next: অপব্যবহার রুখতে বাতিল করা হল ২ কোটি আধার কার্ড

সম্পর্কিত গল্প

kiriti.png

আর্থিক প্রতারণায় আটক পুরুলিয়ার ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরীটী আচার্য

Online Desk জুলাই 26, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026

You may have missed

20260726022f.jpg

যন্তর মন্তরে আন্দোলনের ইতি, স্বাভাবিক ছন্দে দিল্লি; চালু ইন্টারনেট ও মেট্রো পরিষেবা

Online Desk জুলাই 26, 2026
kiriti.png

আর্থিক প্রতারণায় আটক পুরুলিয়ার ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরীটী আচার্য

Online Desk জুলাই 26, 2026
ssws.png

ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Online Desk জুলাই 26, 2026
cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.