Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • অপব্যবহার রুখতে বাতিল করা হল ২ কোটি আধার কার্ড

অপব্যবহার রুখতে বাতিল করা হল ২ কোটি আধার কার্ড

Online Desk নভেম্বর 26, 2025
aadhaar.jpg

ওঙ্কার ডেস্ক: আধার নিয়ে বড় পদক্ষেপ করল ইউনিক আইডেন্টিফিকেশন অথোরিটি অফ ইন্ডিয়া। মৃত্যু হয়েছে এমন দু কটি মানুষের আধার নম্বর বাতিল করল সংস্থাটি। মূলত মৃত মানুষের আধারের অপব্যবহার রুখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কেন্দ্রীয় সরকারের তরফে বুধবার জানানো হয়েছে, সরকারের কাছে যে তথ্য রয়েছে তাতে স্বচ্ছতা আনতে ২ কোটির বেশি আধার নম্বর বাতিল করা হয়েছে।
তবে এই প্রক্রিয়ায় কোনও জীবিত ব্যক্তির আধার বাতিল করা হয়নি। ইউআইডিএআই যে দু’কোটির বেশি আধার নম্বর বাতিল করেছে সেই নম্বরধারীদের সকলেই মৃত। সূত্রের খবর, কেন্দ্রের রেজিস্ট্রার জেনারেল, দেশের বিভিন্ন রাজ্য সরকারের তরফে পাওয়া তথ্যের ভিত্তিতে মৃত ব্যক্তিদের আধার চিহ্নিত করা হয়েছে। সেই তালিকা মিলিয়েই ২ কোটি আধার কার্ড বাতিল করা হয়েছে। পাশাপাশি কেন্দ্রের তরফে জানানো হয়েছে, বর্তমানে যে সব আধার নম্বর সক্রিয় রয়েছে সেই নম্বরধারীদের কাদের মৃত্যু হয়েছে সেই বিষয়ে নির্দিষ্ট তথ্য মাই আধার অ্যাপের মাধ্যমে ইউনিক আইডেন্টিফিকেশন অথোরিটি অফ ইন্ডিয়াকে জানানোর জন্য সাধারণ মানুষকে উৎসাহিত করা হচ্ছে।

এক আধিকারিক বলেন, মৃত ব্যক্তির আধার সক্রিয় থাকলে তার অপব্যবহারের সম্ভাবনা থাকে। সেই কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে দু’কোটি আধার বাতিল হলেও দেশের সমস্ত মৃত মানুষের আধার এখনও বাতিল করা সম্ভব হয়নি। এখনও বহু আধার সক্রিয় রয়েছে যেগুলির ধারকের মৃত্যু হয়েছে। উল্লেখ্য, বর্তমানে প্রায় সমস্ত সরকারি পরিষেবার সুবিধা পেতে হলে আধার নম্বর কার্যত এক প্রকার অপরিহার্য হয়ে পড়েছে।

Post Views: 182

Continue Reading

Previous: হংকংয়ের আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত্যু ১৩ জনের, ৭০০ জনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে
Next: ‘ক্ষুদ্রঋণ মডেল’ কি হাইজ্যাক করা ? পুরনো নথিপত্রের ভিত্তিতে ইউনূসের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ !

সম্পর্কিত গল্প

20260726022f.jpg

যন্তর মন্তরে আন্দোলনের ইতি, স্বাভাবিক ছন্দে ফিরল দিল্লি; চালু ইন্টারনেট ও মেট্রো পরিষেবা

Online Desk জুলাই 26, 2026
ssws.png

ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Online Desk জুলাই 26, 2026
cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026

You may have missed

20260726022f.jpg

যন্তর মন্তরে আন্দোলনের ইতি, স্বাভাবিক ছন্দে ফিরল দিল্লি; চালু ইন্টারনেট ও মেট্রো পরিষেবা

Online Desk জুলাই 26, 2026
kiriti.png

আর্থিক প্রতারণায় আটক পুরুলিয়ার ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরীটী আচার্য

Online Desk জুলাই 26, 2026
ssws.png

ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Online Desk জুলাই 26, 2026
cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.