Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • সৌদির জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক দোভালের, দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা

সৌদির জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক দোভালের, দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা

Online Desk ফেব্রুয়ারি 4, 2026
doval-saudi.jpg

ওঙ্কার ডেস্ক: সৌদি আরবের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুসাইদ বিন মোহাম্মদ আল-আইবানের সঙ্গে বৈঠক করলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। দোভালের সৌদি আরব সফরের সময় বুধবার দুজনের বৈঠক হয়। প্রসঙ্গত, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছাড়াও মুসাইদ বিন মোহাম্মদ আল-আইবান সৌদির প্রতিমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্য।

রিয়াধে অবস্থিত ভারতীয় দূতাবাস সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে এক পোস্টে জানিয়েছে, উভয় পক্ষ দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করতে এবং আঞ্চলিক স্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছে। রিয়াধে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে লেখা হয়েছে, ‘মাননীয় অজিত দোভাল সৌদি আরবের প্রতিমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুসাইদ বিন মহম্মদ আল-আইবানের সঙ্গে একটি ফলপ্রসূ বৈঠক করেছেন। আলোচনায় দ্বিপাক্ষিক সহযোগিতার পাশাপাশি আঞ্চলিক ও পারস্পরিক স্বার্থের অন্যান্য বিষয়ও উঠে এসেছে।’

উল্লেখ্য, মঙ্গলবার সৌদির রিয়াধে পৌঁছেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। ভারত ও সৌদি আরবের মধ্যে কৌশলগত সম্পর্ক দৃঢ় করতে তাঁর এই সফর। রিয়াধে ভারতীয় দূতাবাসের তথ্য অনুযায়ী, বিমানবন্দরে দোভালকে স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত ডঃ সুহেল আজাজ খান এবং সৌদি আরবের রাজনৈতিক বিষয়ক উপমন্ত্রী রাষ্ট্রদূত ডঃ সৌদ আল-সাতি। গত ২৮ জানুয়ারি সৌদি আরব পহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং দিল্লির লাল কেল্লায় হামলার নিন্দা করেছিল। তার কয়েক দিন পর দোভালের এই সফর।

Post Views: 215

Continue Reading

Previous: নিজের বাড়িতেই খুন লিবিয়ার গাদ্দাফিপুত্র; মাস্কধারী চার বন্দুকবাজ গুলি করে হত্যা করে তাঁকে
Next: গাজিয়াবাদে তিন নাবালিকা আসক্ত ছিল ‘কোরিয়ান লাভার’ গেমে ! মনে করিয়ে দিল ‘ব্লু হোয়েল’-এর স্মৃতি

সম্পর্কিত গল্প

bishwa-bangla-sarani.png

দুর্গাপুজোর আগেই বদলাতে পারে মহানগরীর একাধিক রাস্তার নাম; বিশ্ববাংলা হতে পারে চৈতন্যপ্রভু!

Online Desk জুলাই 26, 2026
kiriti.png

আর্থিক প্রতারণায় আটক পুরুলিয়ার ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরীটী আচার্য

Online Desk জুলাই 26, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

202607260393f.jpg

‘প্রতিটা শয়তানির জবাব দেওয়া হবে’, কার্গিল বিজয় দিবস উদযাপনে পাকিস্তানকে তোপ রাজনাথের

Online Desk জুলাই 26, 2026
HANDCUFF.png

ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে অন্ডাল থেকে গ্রেপ্তার অন্যতম অভিযুক্ত আফরোজ

Online Desk জুলাই 26, 2026
bishwa-bangla-sarani.png

দুর্গাপুজোর আগেই বদলাতে পারে মহানগরীর একাধিক রাস্তার নাম; বিশ্ববাংলা হতে পারে চৈতন্যপ্রভু!

Online Desk জুলাই 26, 2026
20260726022f.jpg

যন্তর মন্তরে আন্দোলনের ইতি, স্বাভাবিক ছন্দে দিল্লি; চালু ইন্টারনেট ও মেট্রো পরিষেবা

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.