Skip to content
নভেম্বর 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • আন্তর্জাতিক
  • ‘হানি-ট্র্যাপে’ এনভিডিয়ার বস? চিনা সুন্দরীর প্রেমে পড়ে সর্বনাশ হুয়াংয়ের! কী বলছেন ট্রাম্প?

‘হানি-ট্র্যাপে’ এনভিডিয়ার বস? চিনা সুন্দরীর প্রেমে পড়ে সর্বনাশ হুয়াংয়ের! কী বলছেন ট্রাম্প?

Online Desk নভেম্বর 10, 2026
New-Project-4.webp

অর্পিতা মুখার্জী, কলকাতা: এআই সাম্রাজ্যের রাজা তিনি। বিশ্বের সবচেয়ে দামি কোম্পানির মুখ। সেই জেনসেন হুয়াং-ই এখন জড়িয়ে পড়লেন এক প্রেমের কেলেঙ্কারিতে, যার সঙ্গে জড়িয়ে গিয়েছে গুপ্তচরবৃত্তি, চিন, এফবিআই আর জাতীয় নিরাপত্তার মতো ভারী ভারী শব্দ। অভিযোগটা মারাত্মক। একজন মহিলা, যাঁকে মার্কিন গোয়েন্দারা চিনের এজেন্ট বলে সন্দেহ করছেন, তাঁর সঙ্গে নাকি ঘনিষ্ঠ সম্পর্কে ছিলেন এনভিডিয়ার সিইও। প্রেমের আড়ালে চলছিল তথ্য পাচার? এই প্রশ্নেই এখন ঘুম উড়েছে ওয়াশিংটনের।

বিতর্ক যখন তুঙ্গে, তখন হুয়াংকে বাঁচাতে মাঠে নামলেন খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে দাঁড়িয়ে তিনি সাফ জানিয়ে দিলেন, এফবিআই বিষয়টা দেখছে ঠিকই, তবে হুয়াংয়ের বড় কোনও ক্ষতি হবে বলে তিনি মনে করেন না। ট্রাম্পের দাবি, তিনি নিজে হুয়াংয়ের সঙ্গে কথা বলেছেন। হুয়াং নাকি তাঁকে বলেছেন, ওই মহিলার আসল পরিচয় সম্পর্কে তিনি কিছুই জানতেন না। ট্রাম্পের মুখে একটাই কথা, জেনসেন অত্যন্ত সম্মানীয় মানুষ।

অন্যদিকে সামনেই এপেক সম্মেলন। সেখানে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দেখা হবে ট্রাম্পের। সেই বৈঠকে এই প্রসঙ্গ উঠবে কি না, তা অবশ্য খোলসা করেননি তিনি।

নিউ ইয়র্ক টাইমসের খবর অনুযায়ী, ওই মহিলার নাম অ্যালিস হুয়াং। একসময় সিঙ্গাপুরের মেগাস্পিড ইন্টারন্যাশনাল নামে এক তথ্যপ্রযুক্তি সংস্থায় বড় পদে ছিলেন তিনি। এই সংস্থার সঙ্গে এনভিডিয়ার লেনদেন ছিল। আরও ভয়ঙ্কর কথা, এই সংস্থার বিরুদ্ধে আগেই অভিযোগ উঠেছিল, তারা লুকিয়ে চিনে এনভিডিয়ার অত্যাধুনিক চিপ পাঠিয়ে দিয়েছে। ফলে গোয়েন্দাদের সন্দেহ আরও জোরালো হচ্ছে। এটা কি নিছক প্রেম, নাকি সুপরিকল্পিত হানি-ট্র্যাপ?

চাপ বাড়তেই মুখ খুলতে বাধ্য হন হুয়াং। এনভিডিয়ার ওয়েবসাইটে একটি খোলা চিঠি লেখেন তিনি। সেখানে এক ব্যবসায়িক পরিচিতের সঙ্গে ঘনিষ্ঠতার কথা মেনে নেন। স্ত্রী এবং কোম্পানির কাছে ক্ষমা চান। পাশাপাশি জানান, দেশের নিরাপত্তার স্বার্থে তদন্তে সব রকম সাহায্য করতে তিনি রাজি। কোম্পানির তরফেও রবিবার জানিয়ে দেওয়া হয়, পুরো ঘটনার স্বাধীন তদন্ত হবে।

আসল আতঙ্কটা অন্য জায়গায়। হুয়াংয়ের হাতে থাকে এআই চিপের সবচেয়ে গোপন তথ্য। সেই তথ্য যদি চিনের হাতে চলে যায়, তাহলে আমেরিকার নিরাপত্তার পক্ষে তা হবে বড় ধাক্কা। এমনিতেই হুয়াং দীর্ঘদিন ধরে চেয়েছিলেন, আমেরিকায় তৈরি উন্নত চিপ চিনে বিক্রির অনুমতি মিলুক। সেই লবিংয়ের সঙ্গে এই সম্পর্কের কোনও যোগ আছে কি না, তা-ও খতিয়ে দেখছে এফবিআই। এর জেরে ইতিমধ্যেই ধাক্কা খেয়েছে শেয়ারবাজার। এক ধাক্কায় প্রায় ৫ শতাংশ পড়ে গিয়েছে এনভিডিয়ার শেয়ারের দাম।

চিন অবশ্য পুরো বিষয়টাকে উড়িয়ে দিয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র গুও জিয়া কুনের বক্তব্য, চিনকে বদনাম করতেই এই গল্প ছড়ানো হচ্ছে। এর কোনও ভিত্তি নেই।

Continue Reading

Previous: এক বছর পরেও অধরা লালকেল্লা বিস্ফোরণের ‘মাস্টারমাইন্ড’, আফগানিস্তানে লুকিয়ে মুজাফর!
Next: টাটার আইফোন কারখানায় বিষাক্ত গ্যাসে দমবন্ধ হয়ে মৃত্যু ৩ কর্মীর

সম্পর্কিত গল্প

New-Project-21.webp

সুমিত রায়ের স্ত্রীর দ্রুত শুনানির আর্জিতে সাড়া দিল না হাই কোর্ট, নিয়মিত বেঞ্চেই হবে শুনানি

Online Desk নভেম্বর 10, 2026
Focused-Students-During-Classroom-Exam.jpg

২০২৭ সালের ICSE ও ISC বোর্ড পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা, ফেব্রুয়ারিতেই শুরু পরীক্ষা

Online Desk নভেম্বর 10, 2026
New-Project-20.webp

টালা ব্রিজের নীচে পাইপ ফেটে উত্তর কলকাতায় জল-সঙ্কট, হেল্পলাইন অচল, টাকা চাওয়ার অভিযোগে ক্ষোভ

Online Desk নভেম্বর 10, 2026

You may have missed

New-Project-21.webp

সুমিত রায়ের স্ত্রীর দ্রুত শুনানির আর্জিতে সাড়া দিল না হাই কোর্ট, নিয়মিত বেঞ্চেই হবে শুনানি

Online Desk নভেম্বর 10, 2026
Focused-Students-During-Classroom-Exam.jpg

২০২৭ সালের ICSE ও ISC বোর্ড পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা, ফেব্রুয়ারিতেই শুরু পরীক্ষা

Online Desk নভেম্বর 10, 2026
Cuffed-Hands-Before-Parliament.jpg

সম্পাদকীয়

Online Desk নভেম্বর 10, 2026
New-Project-20.webp

টালা ব্রিজের নীচে পাইপ ফেটে উত্তর কলকাতায় জল-সঙ্কট, হেল্পলাইন অচল, টাকা চাওয়ার অভিযোগে ক্ষোভ

Online Desk নভেম্বর 10, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.