Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • মার্কিন মুলুকে শিখ ব্যক্তিকে অপহরণ করে খুন, ‘উদ্দেশ্যপ্রণোদিত’ হামলা নয়, দাবি প্রশাসনের

মার্কিন মুলুকে শিখ ব্যক্তিকে অপহরণ করে খুন, ‘উদ্দেশ্যপ্রণোদিত’ হামলা নয়, দাবি প্রশাসনের

Online Desk ফেব্রুয়ারি 25, 2026
death-leg.jpg

ওঙ্কার ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রে এক শিখ ব্যক্তিকে অপহরণ করা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। সেই ঘটনার কয়েক দিন পর ৫৭ বছর বয়সী ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার হল। যদিও স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, শিখ সম্প্রদায়ের উপর উদ্দেশ্যপ্রণোদিত হামলা নয় এটি।

রিপোর্ট অনুসারে, নিহত ব্যক্তির নাম অবতার সিং। গত ১৭ ফেব্রুয়ারি রাত ৮টা ৫২ মিনিটে ক্যালিফোর্নিয়ার ট্রেসিতে অবতার নিখোঁজ হন। তদন্তে নেমে আধিকারিকরা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে জানতে পেরেছেন ওই দিন আড়াইটে নাগাদ একটি সাদা গাড়িতে চেপে কালো পোশাক পরা তিন জন অজ্ঞাত ব্যক্তি আসে। তারা আসার পর অবতার নিজের ইচ্ছের বিরুদ্ধে গাড়িতে উঠেছেন বলে আধিকারিকরা জানতে পেরেছেন। সান জোয়াকুইন কাউন্টি শেরিফের অফিসের তরফে মঙ্গলবার এক বিবৃতি জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, ২০ ফেব্রুয়ারি বিকেল ৩টে ২০ মিনিটে লেক বেরিয়েসার কাছে অবতারকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। নাপা কাউন্টি শেরিফের অফিস নিখোঁজ অবতারকে শনাক্ত করে সান জোয়াকুইন কাউন্টি শেরিফকে জানিয়েছিল। প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই ঘটনার তদন্তে নেমে অভিযুক্তদের শনাক্ত করতে কাজ জারি রয়েছে। সান জোয়াকুইন কাউন্টি শেরিফের অফিসের তরফে জানানো হয়েছে, ‘এই মুহূর্তে পাওয়া তথ্যের ভিত্তিতে, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা বলে মনে হচ্ছে। বর্তমানে সম্প্রদায়ের জন্য কোনও হুমকি নেই।’

সান জোয়াকুইন কাউন্টি শেরিফ প্যাট্রিক উইথ্রোকে উদ্ধৃত করে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অপহরণ ও হত্যাকাণ্ডের লক্ষ্যবস্তু ছিলেন না অবতার। তাঁর দাবি, অপহরণকারীরা অন্য ব্যক্তিকে লক্ষ্যবস্তু করেছিল। তিনি বলেন, ‘আমরা আশা করছি কারণটি শীঘ্রই প্রকাশ্যে আসবে।’

Post Views: 128

Continue Reading

Previous: অন্ধ্রে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু ২ জনের, চিকিৎসাধীন ৯০
Next: ঝাড়খণ্ডে বিমান দুর্ঘটনার তদন্তে ফাঁপরে তদন্তকারীরা, নেই ব্ল্যাক বক্স

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.