Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • অন্ধ্রে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু ২ জনের, চিকিৎসাধীন ৯০

অন্ধ্রে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু ২ জনের, চিকিৎসাধীন ৯০

Online Desk ফেব্রুয়ারি 25, 2026
death.jpg

ওঙ্কার ডেস্ক: ডায়ারিয়ার কবলে পড়ে প্রাণ হারালেন দুই ব্যক্তি। অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম পৌর কর্পোরেশন এলাকায় এই ভাইরাস ও ব্যাকটেরিয়া ঘটিত রোগের কারণে হাসপাতালে ভর্তি ৯০ জন। রিপোর্ট অনুসারে, নিহতদের নাম কান্দ্রা বীধি এলাকার মণ্ডল সুরেশ এবং গোলকোন্ডা রেভু এলাকার সদাশিবুনি নরসিমহামূর্তি। ডায়রিয়ার কারণে দেহের একাধিক অঙ্গ বিকল হয়ে তাঁরা প্রাণ হারিয়েছেন বলে।

ডায়রিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যুর পর শোরগোল পড়ে গিয়েছে অন্ধ্রপ্রদেশে। ইতিমধ্যে সে রাজ্যের সরকারের তরফে মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা করা হয়েছে। কাকি বীধি, দম্মালা বীধি, গুড়ি বীধি, কান্দ্রা বীধি, মাঙ্গুভারি থোটা এবং গোলকোন্ডা রেভু-সহ ঘনবসতিপূর্ণ এলাকায় ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। যদিও কী কারণে এই রোগ ছড়াল তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি। তবে প্রশাসনের অনুমান, দূষিত পানীয় জলের কারণে এটি ছড়িয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সম্প্রতি রাস্তা সম্প্রসারণের কাজের জন্য পানীয় জল সরবরাহকারী পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। যার ফলে নিকাশির জল চুঁইয়ে তার সঙ্গে মিশে পানীয় জলকে দূষিত করেছে। শ্রীকাকুলামের জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণের আধিকারিক ডক্টর কে অনিথা জানিয়েছেন, পৌরসভা এলাকায় এখনও পর্যন্ত ৯০ জন ডায়রিয়া আক্রান্তের খবর মিলেছে। আক্রান্তদের মধ্যে ৩৭ জন বাড়িতে চিকিৎসাধীন এবং বাকিরা হাসপাতালে ভর্তি।

Post Views: 123

Continue Reading

Previous: এপস্টিন ফাইলে নাম থাকার জন্য ক্ষমা চাইলেন বিল গেটস
Next: মার্কিন মুলুকে শিখ ব্যক্তিকে অপহরণ করে খুন, ‘উদ্দেশ্যপ্রণোদিত’ হামলা নয়, দাবি প্রশাসনের

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.