Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ইরানের হামলায় ধ্বংস আমেরিকার এফ-১৫ যুদ্ধবিমান; অস্বীকার ওয়াশিংটনের

ইরানের হামলায় ধ্বংস আমেরিকার এফ-১৫ যুদ্ধবিমান; অস্বীকার ওয়াশিংটনের

Online Desk মার্চ 23, 2026
F-15-FIGHTHER-JET.png

ওঙ্কার ডেস্ক: ইরান–আমেরিকা সংঘাতের আবহে হরমুজ প্রণালীর কাছে নতুন করে সামরিক উত্তেজনা তৈরি হয়েছে। ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের আকাশসীমার কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্মিত এফ-১৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে তা প্রতিহত করা হয়েছে এবং আঘাত হানা হয়েছে।
ইরানের সামরিক সূত্র অনুযায়ী, হরমুজ দ্বীপের নিকটবর্তী আকাশপথে ওই যুদ্ধবিমানটি প্রবেশ করে। সঙ্গে সঙ্গেই ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় হয়ে ওঠে। প্রতিরক্ষা ব্যবস্থার তরফে যুদ্ধবিমানটিকে লক্ষ্য করে মিসাইল ছোঁড়া হয় বলে দাবি করা হয়েছে। ইরানি সংবাদমাধ্যমের বক্তব্য, এই হামলার ফলে যুদ্ধবিমানটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, পুরো ঘটনার একটি ভিডিও ফুটেজ তাদের হাতে রয়েছে, যেখানে আকাশে লক্ষ্যবস্তুতে আঘাত হানার দৃশ্য দেখা যাচ্ছে। এই ভিডিও প্রকাশের মাধ্যমে তারা নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা তুলে ধরতে চেয়েছে বলেই মনে করা হচ্ছে। একইসঙ্গে এই ঘটনাকে তারা দেশের আকাশসীমা রক্ষার ক্ষেত্রে বড় সাফল্য হিসেবে ব্যাখ্যা করেছে।
অন্যদিকে, এই দাবিকে সম্পূর্ণ অস্বীকার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন সেনার তরফে জানানো হয়েছে, তাদের কোনও যুদ্ধবিমান ভূপাতিত হয়নি এবং ইরানের দাবি ভিত্তিহীন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য, সব মার্কিন সামরিক বিমান সম্পূর্ণ নিরাপদ রয়েছে এবং স্বাভাবিকভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এই পরস্পরবিরোধী দাবি ও পাল্টা দাবির জেরে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বিশেষ করে হরমুজ প্রণালী আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পথ হওয়ায়, এই অঞ্চলে সামরিক উত্তেজনা বাড়লে তার প্রভাব বিশ্ব অর্থনীতি ও জ্বালানি সরবরাহ ব্যবস্থার উপর পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যুদ্ধ পরিস্থিতির জেরে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছিল ইরান। পরে নিজের অবস্থান শিথিল করে তেহরান। আবার এই অঞ্চলে অস্থিরতা বাড়লে তার প্রভাব তেল পরিবাহী জাহাজ গুলোর উপর পরবে এবং যার প্রভাব গোটা বিশ্বে পরবে।

Post Views: 130

Continue Reading

Previous: রাজ্যজুড়ে ঝোড়ো নির্বাচনী প্রচার শুরু তৃণমূল সুপ্রিমোর, সপ্তাহভর টানা কর্মসূচী
Next: বিজেপির লোভনীয় অফার ফেরালেন বিজয়, একাই লড়বেন তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.