Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • রাজ্যজুড়ে ঝোড়ো নির্বাচনী প্রচার শুরু তৃণমূল সুপ্রিমোর, সপ্তাহভর টানা কর্মসূচী

রাজ্যজুড়ে ঝোড়ো নির্বাচনী প্রচার শুরু তৃণমূল সুপ্রিমোর, সপ্তাহভর টানা কর্মসূচী

Online Desk মার্চ 23, 2026
mamata-111.jpg

ওঙ্কার ডেস্কঃ ভোট দোরগোড়ায়। প্রার্থী তালিকা প্রকাশের কাজ শেষ। ময়দানে প্রচারে নেমেছে সব রাজনৈতিক দলই। মঙ্গলবার থেকেই রাজ্যজুড়ে ঝোড়ো নির্বাচনী প্রচার শুরু করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর থেকে দক্ষিণ, সপ্তাহভর টানা কর্মসূচী করবেন তৃণমূল সুপ্রিমো।
উত্তরবঙ্গ থেকেই প্রচার শুরু করবেন মমতা। সদ্য প্রকাশিত সূচি থেকে জানা যাচ্ছে, ২৪ মার্চ অর্থাৎ মঙ্গলবার থেকেই উত্তরবঙ্গে প্রচার শুরু করছেন। জলপাইগুড়ি পৌঁছে চালসার জ্যোতি আশ্রম ক্যাথলিক চার্চের সঙ্গে ঘরোয়া বৈঠক করার কথা মুখ্যমন্ত্রীর। মঙ্গলবার চালসায় রাত্রিবাসের পর বুধবার তিনটি জনসভা করবেন। ময়নাগুড়িতে বুধবার প্রথম জনসভা। এরপর শিলিগুড়ির দুই কেন্দ্র, ডাবগ্রাম-ফুলবাড়ি ও মাটিগাড়া-নকশালবাড়িতে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার সারবেন।
উত্তরবঙ্গে দুদিনের প্রচার সেরে বৃহস্পতিবার শিলিগুড়ি থেকে আকাশপথে সোজা অন্ডালে এসে পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে প্রথম জনসভা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনই জনসভা রয়েছে বীরভূমের দুবরাজপুরে। ২৭ মার্চ শুক্রবার, বাঁকুড়া জেলায় ভোটপ্রচার করার কথা তৃণমূল নেত্রীর। ওইদিন ছাতনা ও ওন্দা বিধানসভা কেন্দ্র ঘিরে হবে তাঁর জনসভা। ২৮ মার্চ, শনিবার পশ্চিম বর্ধমানের রানিগঞ্জ, পুরুলিয়ার রঘুনাথপুর ও কাশীপুর কেন্দ্রের দলীয় প্রার্থীদের সঙ্গে নিয়ে জনসভা করার কথা তৃণমূল সুপ্রিমোর। পরেরদিন, ২৯ মার্চও পুরুলিয়ার মানবাজার ও বাঁকুড়ার রায়পুরে প্রচার সারবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আবার ৩০ মার্চ থেকে দুই মেদিনীপুরে তৃণমূল সুপ্রিমোর প্রচার কর্মসূচি রয়েছে। সূত্রের খবর, ৩০ মার্চ, সোমবার পাঁশকুড়া পশ্চিম, ডেবরা ও নারায়ণগড়ে জনসভা। ৩১ মার্চ প্রচার সারবেন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা, গড়বেতা ও বাঁকুড়ার বিষ্ণুপুরে।
আগামী মাসের ২৩ ও ২৯ এপ্রিল রাজ্যে দু’দফায় ভোটগ্রহণ পর্ব। ফলে ১ এপ্রিল থেকে প্রচারের ঝাঁজ আরও বাড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Post Views: 130

Continue Reading

Previous: ইরান গোটা বিশ্বের জন্য ক্ষতিকারক বলে দাবী করে ইউরোপের সাহায্যপ্রার্থী ইজরায়েল
Next: ইরানের হামলায় ধ্বংস আমেরিকার এফ-১৫ যুদ্ধবিমান; অস্বীকার ওয়াশিংটনের

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.