Skip to content
অক্টোবর 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • বাংলাদেশ
  • ময়মনসিংহে ধর্ম অবমাননার অভিযোগে হিন্দু যুবককে পিটিয়ে হত্যা, গাছে ঝুলিয়ে দেহে আগুন

ময়মনসিংহে ধর্ম অবমাননার অভিযোগে হিন্দু যুবককে পিটিয়ে হত্যা, গাছে ঝুলিয়ে দেহে আগুন

Online Desk ডিসেম্বর 19, 2025
1000_F_92192324_9ycYcfCtXONJGPXTXSFJNl2NtQ33iXei.jpg

ওঙ্কার ডেস্ক: বাংলাদেশের ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার ডুবালিয়া পাড়া এলাকায় ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে এক ভয়াবহ গণহত্যার ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে এক হিন্দু যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যা করার পর গাছের সঙ্গে ঝুলিয়ে তার দেহে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘিরে এলাকাজুড়ে চরম উত্তেজনা ছড়ায়।
নিহত যুবকের নাম দীপু চন্দ্র দাস। স্থানীয় সূত্রে জানা গেছে, ইসলাম ধর্ম ও মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ওই অভিযোগ ছড়িয়ে পড়তেই এলাকার একাংশের মানুষ উত্তেজিত হয়ে পড়ে। অভিযোগের সত্যতা যাচাই বা আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়ার পরিবর্তে একসময় পরিস্থিতি সহিংস রূপ নেয়।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, দীপু চন্দ্র দাসকে প্রথমে আটক করে মারধর করা হয়। পরে তাকে একটি গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। এরপর উত্তেজিত জনতা তার দেহে আগুন ধরিয়ে দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। রাতের অন্ধকারে ঘটে যাওয়া এই নৃশংস ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়ে এলাকায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দগ্ধ অবস্থায় নিহত যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনার পর যাতে নতুন করে কোনও অশান্তি না ছড়ায়, সে জন্য এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। তবে এখনো পর্যন্ত এই ঘটনায় কোনো মামলা দায়েরের খবর পাওয়া যায়নি।
এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা এবং ধর্ম অবমাননার অভিযোগে বিচারবহির্ভূত সহিংসতার বিষয়টি আবারও সামনে এসেছে। আইন নিজের হাতে তুলে নেওয়ার এমন ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিভিন্ন মহল। মানবাধিকারকর্মীদের মতে, এই ধরনের সহিংসতা সমাজে ভয়ের পরিবেশ তৈরি করছে এবং আইনের শাসনের প্রতি গভীর প্রশ্ন তুলে দিচ্ছে।

Continue Reading

Previous: হাদির মৃত্যুর পর জাতির উদ্দেশ্যে ভাষণ ইউনূসের, শনিবার রাষ্ট্রীয় শোক
Next: ওসমান হাদির মৃত্যুকে ঘিরে উত্তাল বাংলাদেশ; রাজধানী ঢাকাসহ দেশজুড়ে বিক্ষোভ ও সহিংসতা

সম্পর্কিত গল্প

New-Project-57.webp

ভোটার তালিকায় নাম বিভ্রাট নিয়ে বিতর্কিত মন্তব্য, ক্ষোভের মুখে ক্ষমা চাইল উত্তরপ্রদেশের নির্বাচন কমিশন

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-56.webp

“ভগবান আছেন, সঠিক বিচার পেলাম”, গাইঘাটায় অভিযুক্তের এনকাউন্টারে পুলিশের পাশেই নির্যাতিতার পরিবার

Online Desk অক্টোবর 27, 2026
Sports.jpg

ভুল শুধরে নিতে হবে ! চেন্নাইকে হারিয়ে বলছেন বাগান কোচ

Online Desk অক্টোবর 27, 2026

You may have missed

New-Project-58.webp

“পুলিশকে কিছু অপ্রিয় কাজ করতে হবে”, গাইঘাটা এনকাউন্টারের পর জিরো টলারেন্সের বার্তা মন্ত্রী দিলীপের

Online Desk অক্টোবর 27, 2026
India-Bond-Market-Downturn.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-57.webp

ভোটার তালিকায় নাম বিভ্রাট নিয়ে বিতর্কিত মন্তব্য, ক্ষোভের মুখে ক্ষমা চাইল উত্তরপ্রদেশের নির্বাচন কমিশন

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-56.webp

“ভগবান আছেন, সঠিক বিচার পেলাম”, গাইঘাটায় অভিযুক্তের এনকাউন্টারে পুলিশের পাশেই নির্যাতিতার পরিবার

Online Desk অক্টোবর 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.