Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • হাদির মৃত্যুর পর জাতির উদ্দেশ্যে ভাষণ ইউনূসের, শনিবার রাষ্ট্রীয় শোক

হাদির মৃত্যুর পর জাতির উদ্দেশ্যে ভাষণ ইউনূসের, শনিবার রাষ্ট্রীয় শোক

Online Desk ডিসেম্বর 19, 2025
yunus.jpg

ওঙ্কার ডেস্কঃ ফের গণবিক্ষোভে উত্তাল বাংলাদেশ। বৃহস্পতিবার রাতে হাদির মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ার পর থেকেই বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে বৃহস্পতিবার রাতেই জাতির উদ্দেশে ভাষণ দিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। দেশবাসীকে ‘ধৈর্য ও সংযম’ বজায় রাখার আবেদন জানান তিনি। জানান, হাদির মৃত্যুতে শোকস্তব্ধ বাংলাদেশ। শোকজ্ঞাপনে বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। শুক্রবার আয়োজন করা হবে বিশেষ নমাজ প্রার্থনার। শনিবার শোকদিবস পালন করা হবে। সেই সঙ্গে ওসমানের স্ত্রী ও সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে বলেও আশ্বাস দেন মহম্মদ ইউনূস।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ভাষণে জানান, হাদি ছিলেন সন্ত্রাসবাদের শত্রু। গণতন্ত্রের শত্রুরা তাঁকে পৃথিবী থেকে সরিয়ে মানুষের কণ্ঠরোধ করতে পারবে না। গণতান্ত্রিক ভাবে সন্ত্রাসবাদীদের পরাজিত করেই তাকে প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব। পাশাপাশি ষড়যন্ত্রকারীদের পাতা ফাঁদে পা না দেওয়ার পরামর্শ দেন তিনি।

১২ ডিসেম্বর দুপুরে ঢাকার রাস্তায় গুলিবিদ্ধ হন জুলাই আন্দোলনের অন্যতম নেতা তথা ঢাকা-৮ আসনের প্রার্থী ওসমান। আততায়ীরা তাঁর মাথা লক্ষ্য করে গুলি করে। তারপর তাঁকে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার রাত পৌনে ১০টা নাগাদ চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় তাঁর। মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই বিক্ষোভে উত্তাল হয় ওপার বাংলা।
ওসমানের মৃত্যুর ঘটনায় বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি-র পক্ষ থেকেও শোকপ্রকাশ করা হয়েছে। দোষীদের শাস্তির দাবিতে সোচ্চার হয়েছে সকল দলই।

Post Views: 243

Continue Reading

Previous: ওসমান হাদির মৃত্যুতে উত্তাল পদ্মাপার, কীভাবে জনপ্রিয়তার শীর্ষে আসেন বাংলাদেশের এই নেতা
Next: ময়মনসিংহে ধর্ম অবমাননার অভিযোগে হিন্দু যুবককে পিটিয়ে হত্যা, গাছে ঝুলিয়ে দেহে আগুন

সম্পর্কিত গল্প

burdwan-medical-collage.png

ছাত্ররা কোন প্রতিবাদে অংশগ্রহন করতে পারেব না; বর্ধমান মেডিক্যাল কলেজের নয়া সরকুলার ঘিরে বিতর্ক

Online Desk জুলাই 26, 2026
202607260393f.jpg

‘প্রতিটা শয়তানির জবাব দেওয়া হবে’, কার্গিল বিজয় দিবস উদযাপনে পাকিস্তানকে তোপ রাজনাথের

Online Desk জুলাই 26, 2026
HANDCUFF.png

ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে অন্ডাল থেকে গ্রেপ্তার অন্যতম অভিযুক্ত আফরোজ

Online Desk জুলাই 26, 2026

You may have missed

srilekhs.png

প্রধানমন্ত্রীর আপত্তিজনক পোস্টার ঘিরে বিতর্কে অভিনেত্রী শ্রীলেখা মিত্র; জামিন অযোগ্য ধারায় রজ্জু মামলা

Online Desk জুলাই 26, 2026
burdwan-medical-collage.png

ছাত্ররা কোন প্রতিবাদে অংশগ্রহন করতে পারেব না; বর্ধমান মেডিক্যাল কলেজের নয়া সরকুলার ঘিরে বিতর্ক

Online Desk জুলাই 26, 2026
202607260393f.jpg

‘প্রতিটা শয়তানির জবাব দেওয়া হবে’, কার্গিল বিজয় দিবস উদযাপনে পাকিস্তানকে তোপ রাজনাথের

Online Desk জুলাই 26, 2026
HANDCUFF.png

ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে অন্ডাল থেকে গ্রেপ্তার অন্যতম অভিযুক্ত আফরোজ

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.