Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ওসমান হাদির মৃত্যুতে উত্তাল পদ্মাপার, কীভাবে জনপ্রিয়তার শীর্ষে আসেন বাংলাদেশের এই নেতা

ওসমান হাদির মৃত্যুতে উত্তাল পদ্মাপার, কীভাবে জনপ্রিয়তার শীর্ষে আসেন বাংলাদেশের এই নেতা

Online Desk ডিসেম্বর 19, 2025
hadi.jpg

ফের অশান্ত ওপার বাংলা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর পর জ্বলছে ঢাকা। সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের অন্যতম মুখ তথা তরুণ এই নেতা। বৃহস্পতিবার রাতে হাদির মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ার পর থেকেই বিক্ষোভ শুরু হয়। উত্তেজিত জনতা বাংলাদেশের দুই সংবাদপত্র ‘প্রথম আলো’ এবংয ‘দ্য ডেলি স্টার’-এর দফতরে ভাঙচুরের পরেই আগুন ধরিয়ে দেয়। বাংলাদেশের বিভিন্ন জায়গায় আগুন জ্বলছে। প্রশ্ন উঠছে, কে ছিলেন এই নেতা? সংক্ষিপ্ত রাজনৈতিক জীবনে কী ভাবে এত দ্রুত আলোচনার কেন্দ্রে উঠে এলেন তিনি? কেন তাঁর মৃত্যুতে আবার উত্তপ্ত হল বাংলাদেশ?
অতি সাধারণ ঘর থেকে উঠে আসা একটা সাদামাটা মুখ। কেউ চিনত না। আচমকাই বাংলাদেশের ঘরে ঘরে পরিচিত হল একটা নাম ওসমান হাদি। জন্ম বরিশালে। বাবা ছিলেন মাদ্রাসার শিক্ষক। হাদির জীবনের গল্প বদলায় ২০২৪ সালের মাঝামাঝি। জুলাইয়ে কোটা সংস্কারের দাবিতে ছাত্র-জনতার বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। সেই সময় থেকেই আন্দোলনের পরিচিত মুখ হয়ে ওঠেন হাদি। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে শেখ হাসিনার আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করার দাবিতে হওয়া আন্দোলনে যে সব নেতা অগ্রণী ভূমিকা নিয়েছিলেন, হাদি তাঁদের একজন।
হাদির নেতৃত্বে রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চ গড়ে তলে ছাত্র-জনতার একাংশ। মঞ্চের মূল দাবি ছিল, যাবতীয় আধিপত্যবাদের বিপ্রতীপে দাঁড়িয়ে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং ন্যায়বিচারের দাবি প্রতিষ্ঠা করা। ক্রমে হাসিনা-বিরোধী আন্দোলনের অন্যতম কান্ডারি হয়ে ওঠে হাদির দল। হাদির বক্তৃতায় আগুন জ্বলত। ক্রমে আন্তর্জাতিক অপরাধ, রাষ্ট্রপতির পদত্যাগ-সহ নানা বিষয়ে বক্তৃতা করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন হাদি।হাদির কথায় অনেকে সমহমত পোষণ করতেন। অনেকেই আবার তাঁর কথাকে অশালীন বলতেন। যদিও তিনি অশালীন ভাষাকে ‘মুক্তির মহাকাব্য’ আখ্যা দিয়ে সমালোচকদের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছিলেন। প্রসঙ্গত, ধানমণ্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার ঘটনায় হাদির সক্রিয় উপস্থিতি নিয়ে বিস্তর আলোচনা শুরু হয়েছিল একসময়। সেই নিয়েও জলঘোলা কম হয়নি। এই তাঁর সংক্ষিপ্ত রাজনৈতিক জীবন।
গত ১২ ডিসেম্বর, বাংলাদেশ নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন ও গণভোটের নির্ঘণ্ট ঘোষণার পরদিন দুপুরে ঢাকার পুরনো পল্টনের বক্স কালভার্ট রোডে দুষ্কৃতিদের গুলিতে আহত হন হাদি। মাথায় গুলি লাগে তাঁর। উন্নত চিকিৎসার জন্য সরকারি উদ্যোগে হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হল না। বৃহস্পতিবার রাতে তাঁর মৃত্যু হয়। ইউনূস সরকারের দাবি, ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের লোকেরাই এই কাজ করেছেন।
সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যায় হাদির মরদেহ ঢাকায় নিয়ে যাওয়া হবে। হাদির মৃত্যুর পরেই বাংলাদেশের পরিস্থিতি নাগালের বাইরে। প্রতিকূল পরিস্থিতি আঁচ করে বৃহস্পতিবার রাতেই ভাষণ দিয়েছেন ইউনূস। ‘ধৈর্য ও সংযম’ বজায় রাখার আবেদন জানান। কিন্তু দেশের অন্তর্বর্তী প্রধানের আবেদন, ভাষণ, যাই বলা হোক না কেন, তা মানেননি বাংলাদেশের মানুষ। ঢাকা, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী, সর্বত্র অশান্তি শুরু হয়েছে। রাজশাহীতে ভাঙচুর করা হয়েছে আওয়ামী লীগের দফতর। চট্টগ্রামে ভারতীয় উপদূতাবাস লক্ষ্য করে ঢিল-পাটকেল ছোড়়ার অভিযোগ উঠেছে।বিক্ষোভ, মিছিল, ব্যারিকেড, স্লোগান, উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। স্লোগান উঠেছে, ‘তুমি কে আমি কে, হাদি হাদি’, ‘আমরা সবাই হাদি হব, গুলির মুখে কথা কব’। ভারত বিরোধী স্লোগানও উঠছে বাংলাদেশে। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন।

Post Views: 265

Continue Reading

Previous: হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার সিদ্ধান্তে সিলমোহর দিল সর্বদলীয় সংসদীয় কমিটি
Next: হাদির মৃত্যুর পর জাতির উদ্দেশ্যে ভাষণ ইউনূসের, শনিবার রাষ্ট্রীয় শোক

সম্পর্কিত গল্প

damanpreet-kaur.jpg

কানাডায় পাঞ্জাবের তরুণীকে খুন লিভ ইন সঙ্গীর, গ্রেফতার

Online Desk জুলাই 25, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

PM.jpg

‘মন কি বাত’-এ ভারতীয় যুবসমাজ ও ‘নারী শক্তি’-র প্রশংসা মোদীর, তুলে ধরলেন সাম্প্রতিক ক্রীড়া সাফল্যের দৃষ্টান্ত

Online Desk জুলাই 26, 2026
cjp.png

ধর্মতলা পুলিশ-সাংবাদিক নিগ্রহে ধৃত বেড়ে ১৪; দুইদিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের

Online Desk জুলাই 26, 2026
H2.jpg

ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে হাইড্রোজেন ট্রেন, দুষণমুক্ত রেল পরিবহনের এক ‘নতুন যুগের’ সূচনা

Online Desk জুলাই 26, 2026
mamta-tensed.png

তৃণমূল জামানায় দুর্নীতির বিস্তারিত প্রাকাশ ক্যাগ রিপোর্টে; বিধানসভায় রিপোর্ট পেশ রাজ্য অর্থমন্ত্রীর

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.