Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ভয়ঙ্কর ভূমিধসে সুদানে মৃত্যু ১০০০ জনের

ভয়ঙ্কর ভূমিধসে সুদানে মৃত্যু ১০০০ জনের

Online Desk সেপ্টেম্বর 2, 2025
sudan.jpg

ওঙ্কার ডেস্ক: আফ্রিকার দেশ সুদানে ভয়াবহ ভূমিধস। প্রাকৃতিক এই বিপর্যয়ের ফলে মৃত্যু হয়েছে ১০০০ জনের। নিহতরা একই গ্রামের বাসিন্দা। ওই গ্রামের কেবল এক জন বেঁচে রয়েছেন বলে জানিয়েছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী দ্য সুদান লিবারেশন মুভমেন্ট। দেশটিতে গৃহযুদ্ধ চলার কারণে সেখানে উদ্ধারকাজ ব্যহত হচ্ছে।

দ্য সুদান লিবারেশন মুভমেন্ট এর তরফে জানানো হয়েছে, গত কয়েকদিন ধরে মারা পার্বত্য এলাকার তারাসিন গ্রামে অতিভারী বৃষ্টি হচ্ছে। ভারী বৃষ্টিপাতের ফলে গত ৩১ আগস্ট ধস নামে ওই গ্রামে। সেই ভূমিধসে তছনছ হয়ে যায় গোটা গ্রাম। হুড়মুড়িয়ে ভেঙে পড়ে চাপা পড়ে যায় ঘরবাড়ি। এই বিপর্যয়ের ফলে গ্রামের সমস্ত মানুষের মৃত্যু হয়েছে। কেবলমাত্র এক জন বেঁচে রয়েছেন। তাঁকে উদ্ধার করা হয়েছে। ধসের ফলে ধ্বংস স্তূপের নীচে চাপা পড়ে যাওয়া মৃতদেহগুলি উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। দ্য সুদান লিবারেশন মুভমেন্ট রাষ্ট্রসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলির কাছে আবেদন জানিয়েছে দেহ উদ্ধারের জন্য। দারফুরের গভর্নর মিন্নি মিন্নাউই এই ভূমিধসকে ‘মানবিক বিপর্যয়’ বলে আখ্যা দিয়েছেন।

উল্লেখ্য, সুদানে গৃহযুদ্ধ চলছে ২০২৩ সাল থেকে। দেশটির সশস্ত্র বাহিনীরই দুই জেনারেল- আবদেল আল ফতা আল বুরহান ও জেনারেল মহম্মদ হামদান দাগালোর মধ্যে চলছে এই সংঘর্ষ। দুজনের বিরুদ্ধেই মানবাধিকার লঙ্ঘন, লুঠপাট ও ধর্ষণে মদত দেওয়ার অভিযোগ রয়েছে। দুই পক্ষের কেউই যুদ্ধবিরতি মানছে না। রক্তক্ষয়ী সংঘর্ষের ফলে ইতিমধ্যে মৃত্যু হয়েছে ২০ হাজারের বেশি মানুষের।

Post Views: 124

Continue Reading

Previous: মঙ্গলবার থেকে আবারও নিম্নচাপের জেরে ঝড়বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে
Next: ট্রাম্পের শুল্ক কোপের আবহে বৈঠকে বসতে চলেছে ব্রিকস সদস্যভুক্ত দেশগুলি

সম্পর্কিত গল্প

wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
cjp.jpg

‘ছাত্রশক্তি দীর্ঘজীবী হোক’, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রতিক্রিয়া ‘ককরোচ’দের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.