Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • কাতারের দোহায় মোক্ষম প্রতিশোধ ইরানের ! মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা

কাতারের দোহায় মোক্ষম প্রতিশোধ ইরানের ! মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা

Online Desk জুন 24, 2025
US-Airbase.jpg

ওঙ্কার ডেস্ক : ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্রে ৩০,০০০ পাউন্ড ওজনের বাঙ্কার-বাস্টার নিক্ষেপ করার পর তেহেরান হুঁশিয়ারি দিয়েছিল, ওয়াশিংটনের বিরুদ্ধে তারা প্রতিশোধ নেবে। সোমবার ইরান জানিয়ে দেয়, কাতারে মার্কিন সেনাবাহিনীর বৃহত্তম বিমান ঘাঁটি আল-উদেইদতে তারা মিশাইল হামলা চালিয়েছে। এই বিমান ঘাঁটিটি পশ্চিম এশিয়ায় মার্কিন সেনাবাহিনীর বৃহত্তম কৌশলগত সম্পদ বলে মানা হত। তাদের অপারেশন বেশারত ফাতাহ-এ বিধ্বংসী এবং শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলায় বড়সড় ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ইরান। এরপরই ইরান জানিয়ে দেয়, কোনও পরিস্থিতিতেই “তার আঞ্চলিক অখণ্ডতা, সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তার উপর কোনও আক্রমণকে উত্তরহীন রাখবে না”।

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিবালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, “এই সফল অভিযানে ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের সংখ্যা ইরানের পারমাণবিক ঘাঁটিতে আমেরিকা যে পরিমাণ বোমা ব্যবহার করেছিল তার সমান ছিল। লক্ষ্যবস্তু ঘাঁটিটি কাতারের শহরাঞ্চল এবং আবাসিক অঞ্চল থেকেও দূরে থাকায় সাধারণ নাগরিকদের ক্ষতির আশঙ্কা কম।“

ইরানের সশস্ত্র বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, কাতারে আমেরিকান ঘাঁটিতে হামলাগুলি বিপ্লবী গার্ড কর্পস দ্বারা পরিচালিত হয়েছিল। তিনি আরও বলেছেন, “আমরা আমাদের শত্রুদের সতর্ক করে দিচ্ছি যে আঘাত করে পালিয়ে যাওয়ার যুগ শেষ হয়ে গেছে”। এই ঘটনার কথা স্বীকার করেছেন এক মার্কিন প্রতিরক্ষা আধিকারিক। তবে তিনি জানিয়েছেন, “আমি নিশ্চিত করতে পারি যে আজ ইরান থেকে আসা স্বল্প-পাল্লার এবং মাঝারি-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দ্বারা আল উদেইদ বিমান ঘাঁটিতে আক্রমণ করা হয়েছে। এই মুহূর্তে, মার্কিন হতাহতের কোনও খবর নেই”।

দোহার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত, আল-উইদ বিমান ঘাঁটিতে প্রায় ১০,০০০ মার্কিন সেনা রয়েছে এবং এটি মার্কিন কেন্দ্রীয় কমান্ডের (সেন্টকম) অগ্রণী সদর দপ্তর হিসেবে কাজ করে। এই ঘাঁটিটি যুদ্ধ বিমান এবং ড্রোন সহ বিমান অভিযানগুলিকে সাহায্য করে থাকে। যা ইরাক, সিরিয়া এবং আফগানিস্তানে অভিযানের জন্য একটি কেন্দ্র। এটি ২৪ হেক্টর (৬০ একর) জুড়ে বিস্তৃত এবং প্রায় ১০০টি বিমান রয়েছে।

এরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলে যান সিচুয়েশন রুমে। কাতার তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে, যার ফলে বিমানগুলিকে বিশ্বের অন্যতম ব্যস্ততম বিমানবন্দর দোহা থেকে সরে যেতে বাধ্য করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে কাতার বলেছে, এটি এই অঞ্চলের নিরাপত্তার জন্য নেওয়া সতর্কতামূলক ব্যবস্থার একটি অংশ।

উপসাগরীয় অঞ্চলে বৃহত্তম মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার নিন্দা জানিয়ে কাতার এটিকে তার সার্বভৌমত্বের “সুস্পষ্ট লঙ্ঘন” বলে অভিহিত করেছে। কাতার বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেছেন, “আমরা ইরানের বিপ্লবী গার্ড কর্পস কর্তৃক আল উদেইদ বিমান ঘাঁটিতে হামলার তীব্র নিন্দা জানাই এবং এটিকে কাতারের সার্বভৌমত্ব এবং আকাশসীমার পাশাপাশি আন্তর্জাতিক আইনেরও সুস্পষ্ট লঙ্ঘন বলে মনে করি”।

সংযুক্ত আরব আমিরাতও কাতারের সঙ্গে তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। কাতারের খুব কাছের উপসাগরীয় দেশ বাহরাইনও বিমান চলাচল স্থগিত করেছে। এবং কুয়েতও তাই করেছে। বাহরাইনের সরকারি সংবাদ সংস্থা একটি বিবৃতিতে জানিয়েছে, “সাম্প্রতিক আঞ্চলিক ঘটনাবলীর প্রেক্ষাপটে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাহরাইনের আকাশে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা করেছে পরিবহন ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়”। দোহার ভারতীয় দূতাবাস কাতারে তার নাগরিকদের জন্য একটি পরামর্শ জারি করেছে এবং বলেছে, “চলতি পরিস্থিতিতে কাতারে ভারতীরা যেন সতর্ক থাকেন এবং ঘরের বাইরে যেন না বেরোন”।

এই পরিস্থিতিতে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি মস্কোতে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেন। মনে করা হচ্ছে, রাশিয়ার সমর্থন আদায়ে ইরানের বিদেশমন্ত্রীর এই সাক্ষাৎ।

Post Views: 398

Continue Reading

Previous: জয় মানে তাণ্ডব নয়
Next: সপ্তাহ জুড়ে হালকা থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস, তালিকায় কোন কোন জেলা?

সম্পর্কিত গল্প

bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026

You may have missed

D.jpg

চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

Online Desk জুলাই 24, 2026
mamata-kalighha.jpg

সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপিকে চেপে ধরতে কৌশলী মমতা, সিজেপির সমর্থনে সোমে দিল্লি যাচ্ছেন তৃণমূল নেত্রী

Online Desk জুলাই 24, 2026
E.jpg

মোহনবাগানের প্রতি আবেগ নেই ডার্বিতে নামার আগে জানালেন হাবাস

Online Desk জুলাই 24, 2026
kakali.jpg

বিজেপিতে যোগ দেবেন কাকলিরা? জল মেপে সিদ্ধান্ত নেবে পদ্ম শিবির

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.