Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • সম্পাদকের পাতা
  • এডিট
  • জয় মানে তাণ্ডব নয়

জয় মানে তাণ্ডব নয়

Online Desk জুন 24, 2025
Edit.jpg

বিপ্লব দাশ : রাজনীতির অভিমুখ ক্ষমতাকেন্দ্রিক হলেও তা কখনোই সামাজিক দায়িত্বকে উপেক্ষা করে নয়। কিন্তু ভারতীয় রাজনীতিতে সামাজিক দায়বদ্ধতার গুরুত্ব আক্ষরিক অর্থে তলানিতে ঠেকেছে। তা আবার প্রমাণিত হল কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে ফল ঘোষণার পর। জয়ী দলের বিজয়োল্লাসে প্রাণ গেল একটি ফুটফুটে বাচ্চা মেয়ের। কেন এমন হবে ? সংসদীয় গণতন্ত্রের বহিরাঙ্গটিতে আজ যে চিত্র হামেশাই প্রকট হয়ে ওঠে তা হল নিতান্তই ক্ষমতা প্রদর্শনের দাম্ভিকতা। শুরু থেকে সুউচ্চ, আকৃতি বিশেষে তার প্রকাশ আমরা দেখতে পাই। এটা যে গণতন্ত্রের চরম বিরোধী সেই বোধ এখন অধিকাংশের মধ্যে ছিটেফোঁটাও মেলে না। যে যেমন অবস্থানেই থাকুক না কেন সে সেই অবস্থানে সর্বেসর্বা এটা তাকে প্রকাশ করতেই হয়। এটাই যেন অস্তিত্বের একমাত্র সারবত্তা হয়ে দাঁড়িয়েছে। আসলে বিষয়টি যে সম্পূর্ণ মানসিক তা আর বলার অপেক্ষায় থাকে না। কোনো সিস্টেমে যখন ভেঙে পড়ে তখন তার ভগ্নরূপগুলি বিচ্ছিন্ন ভাবে সম্পূর্ণকেই জাহির করত চায়। একটা সুদৃশ্য কাঁচের আসবাব যখন ভেঙে যায় তখন তার প্রতিটি ভগ্নাংশ, সে যতই ছোটো হোক কিংবা বড়, তার মতো সে কাটবেই। জোড়ার প্রকৃতি তারা হারিয়ে ফেলে। তাদের ধর্মে আর একত্রিকরণের সৌন্দর্য কাজ করে না।

ভারতীয় রাজনীতিতে এখন অনেকটাই এমনই দুর্দশা দেখতে পাই। একটি জনবসতি এলাকায় উল্লাস কেমন আকার নেওয়া উচিত, সেই বোধ কাজ করল না এই ভগ্ন মানসিকতার জন্য। ফলে আমরা দেখলাম এক চরম মর্মান্তিক ঘটনা। যার জন্য কোনো বেদনাই যথেষ্ট নয়। এ দেশের ক’জন রাজনীতিকই বা জানেন গনতন্ত্রের মূল আদর্শ কি। বরং প্রতিটি ক্ষেত্রে তার উল্টোটাই দেখা যায়। বিজ্ঞ রাজনীতিকরা এই উল্টো প্রকৃতিকেই গনতন্ত্র মনে করেন। ভারতীয় রাজনীতির এটাই প্রাথমিক বিচ্যুতি। সংসদীয় রাজনীতির সংখ্যাতত্ত্বের হাত ধরে ক্ষমতায়নের যে সংস্কৃতি গোটা দেশকে যে ভাবে গ্রাস করেছে এর থেকে পরিত্রাণ কী ভাবে আসবে তা বলা মুশকিল। তার জন্য চাই আমূল পরিবর্তন। এবং প্রথমে তা মানসিক, পরে বাহ্যিক।

Post Views: 232

Continue Reading

Previous: ম্যাসকট গোপাল ভাঁড়-পিকেকে সম্মানের মধ্যে কলকাতা লিগের ঢাকে কাঠি, লিগ শেষ হবে তো!
Next: কাতারের দোহায় মোক্ষম প্রতিশোধ ইরানের ! মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা

সম্পর্কিত গল্প

SIR.jpg

চিত্ত যেথায় ভয়শূন্য উচ্চ যেথা SIR……

Online Desk অক্টোবর 27, 2025
SIR.jpg

ময়দানে নয়, তালিকায় ভোট

Online Desk অক্টোবর 24, 2025
SIR.jpg

SIR-এ কার শিরঃপীড়া !

Online Desk অক্টোবর 10, 2025

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.