Skip to content
অক্টোবর 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • ‘ডেটা লিটারেসি’ কেন উন্নয়ণের স্নায়ুতন্ত্র, ৭৬তম সমাবর্তনে বোঝাল আইএসআই

‘ডেটা লিটারেসি’ কেন উন্নয়ণের স্নায়ুতন্ত্র, ৭৬তম সমাবর্তনে বোঝাল আইএসআই

Online Desk মে 24, 2025
ISI.jpg

নিজস্ব সংবাদদাতা : তথ্যভিত্তিক সিদ্ধান্ত নেওয়ার জন্য “ডেটা লিটারেসি” বা তথ্যের ভাষা জানা খুব দরকার। বললেন, ইন্ডিয়ান স্ট্যাস্টিক্যাল ইন্সটিটিটের কেন্দ্রীয় সচিব ডঃ সৌরভ গর্গ। শুক্রবার আইএসআই-এর কলকাতা ক্যাম্পাসে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল এডুকেশন সেন্টার-এর ৭৬তম সমাবর্তন অনুষ্ঠানে এসে আধার-এর উদাহরণ দিয়ে তিনি বুঝিয়ে দেন, কীভাবে ডিজিটাল প্রযুক্তি জনসেবা পৌঁছে দিতে সাহায্য করেছে। কৃষিক্ষেত্র-সহ বিভিন্ন কাজে জিওস্পেশিয়াল প্রযুক্তির প্রয়োজনীয়তা নিয়েও তিনি আলোকপাত করেন। তিনি বলেন, গত বছর ভারতের উদ্যোগে জাতিসংঘ পরিসংখ্যান কমিশনের সদস্যসংখ্যা ২৪ থেকে ৫৪-তে বাড়ানো হয়েছে, যার ফলে তৃতীয় বিশ্ব অনেক উপকার পাবে।

প্রসঙ্গত, “ডেটা লিটারেসি”-র এই ডিপ্লোমা কোর্সটি “মঙ্গোলিয়া থেকে জিম্বাবোয়ে”, তথা উন্নয়নশীল দেশগুলি থেকে আগত ছাত্রছাত্রীদের জন্য পরিচালনা করা হয়। সময়সীমা ১০ মাস। কোর্সটি কেন্দ্রীয় স্ট্যাটিস্টিকস ও প্রোগ্রাম ইম্প্লিমেন্টেশন মন্ত্রক এবং বিদেশ মন্ত্রকের আওতাভুক্ত । এ বছর বুরুন্ডি, ফিজি, মরিশাস, মঙ্গোলিয়া, মায়ানমার, নাইজেরিয়া, নাইজার, সিয়েরা লিওন, দক্ষিণ সুদান, তানজানিয়া, উগান্ডা, ভেনেজুয়েলা ও জিম্বাবোয়ে—এই দেশগুলির ১৯ জন ছাত্রছাত্রী কোর্সে অংশ নেন। এদিন এর মধ্যে ১৮ জন পড়ুয়া সমাবর্তনে উপস্থিত থেকে তাঁদের ডিপ্লোমা গ্রহণ করেন।

ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট-এর অধীনে চলা ইন্টারন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল এডুকেশন সেন্টার (আইএসইসি) ১৯৫০-এ সৃষ্টি হয়। উদ্দেশ্য, এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার আন্তর্জাতিক পড়ুয়াদের পরিসংখ্যান শাস্ত্রে প্রশিক্ষণ দেওয়া। বর্তমানে, এটি ভারত ও উন্নয়নশীল বিশ্বের মধ্যে দক্ষতা বিনিময়ের এক বিশেষ মঞ্চ। বিদেশ মন্ত্রকের ইন্ডিয়ান টেকনিক্যাল অ্যান্ড ইকনমিক কো-অপারেশন (আইটিইসি) প্রোগ্রামের মাধ্যমে এই কোর্সটি পরিচালিত হয়। এতদিনে ৮৬টি দেশের ১৭২৮ জন পড়ুয়া এই কোর্স থেকে প্রশিক্ষণ নিয়েছেন।

শুক্রবার এই অনুষ্ঠান শুরু হয় আইএসআই ক্লাবের সদস্যদের বৈদিক মন্ত্র পাঠ দিয়ে, যা সম্মিলিত অগ্রগতির বার্তা দেয়। আইএসইসি-র বোর্ড অফ ডিরেক্টরস-এর চেয়ারম্যান ডঃ এস পি মুখার্জি অনুষ্ঠান শুরু করেন। এরপর আইএসআই-র ডিরেক্টর অধ্যাপিকা সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায় সকলকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন। তিনি পড়ুয়াদের সারা বিশ্বে আইএসআই-এর “ভালো কাজ” -এর বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান ও এই ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যেতে বলেন। আইএসইসি-র সদস্য সচিব ডঃ মোহম্মদ জাফর আনিস বলেন, এই কেন্দ্র বহুদিন ধরেই কঠোর একাডেমিক প্রশিক্ষণ ও আন্তর্জাতিক সহযোগিতার ঐতিহ্য বহন করে চলেছে। তিনি জানান, আইএসইসি বিভিন্ন সময়ে বিশ্বের নানা দেশের পড়ুয়াদের জন্য নানা বিষয় ও সময়সীমা অনুযায়ী বিশেষ কোর্স পরিচালনা করে, যা ভারত ও উন্নয়নশীল দেশগুলির মধ্যে সহযোগিতা বাড়াতে সাহায্য করছে।

Continue Reading

Previous: বিরাট, রোহিতকে অবসর নিতে বাধ্য করেন অস্বীকার গম্ভীরের
Next: শনিতে মুখ্যমন্ত্রীদের নিয়ে নীতি আয়োগের বৈঠকে প্রধানমন্ত্রী

সম্পর্কিত গল্প

New-Project-45.webp

প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার ‘শাস্তি’, বেহালায় বাবা-ছেলেকে নগ্ন করে হাঁটানোর অভিযোগ, ধৃত ৩ অভিযুক্ত

Online Desk অক্টোবর 27, 2026
1000444506.webp

স্কুলব্যাগে আগ্নেয়াস্ত্র পাচারের ছক, এনজেপি স্টেশনে ধৃত বিহারের ২ যুবক

Online Desk অক্টোবর 26, 2026
1000444495.webp

ঘূর্ণিঝড় অর্ণবের জেরে দুর্যোগের আশঙ্কা, সতর্ক দক্ষিণ ২৪ পরগনা

Online Desk অক্টোবর 26, 2026

You may have missed

New-Project-46.webp

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একতরফা সিদ্ধান্তের অভিযোগ উড়িয়ে দিল নির্বাচন কমিশন, সুপ্রিম কোর্টে হলফনামা

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-45.webp

প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার ‘শাস্তি’, বেহালায় বাবা-ছেলেকে নগ্ন করে হাঁটানোর অভিযোগ, ধৃত ৩ অভিযুক্ত

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-44.webp

ফের রাতে ঘটনার পুনর্নির্মাণে গিয়ে ‘এনকাউন্টার’, গাইঘাটায় ধর্ষণ-খুনে অভিযুক্তের মৃত্যু পুলিশের গুলিতে

Online Desk অক্টোবর 27, 2026
1000444597.webp

মণীশ শুক্ল খুনের মামলা নিয়ে বিজেপির অন্দরেই দ্বন্দ্ব, মন্ত্রী অর্জুনকে নিশানা বিধায়ক কৌস্তুভের, আত্মহত্যার হুঁশিয়ারি

Online Desk অক্টোবর 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.