Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জলপাইগুড়ি শিয়ালদহ শাখায় চলবে বিশেষ ট্রেন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জলপাইগুড়ি শিয়ালদহ শাখায় চলবে বিশেষ ট্রেন

Online Desk জুন 11, 2025
IMG-20250611-WA0010.jpg

উজ্জল হোর, জলপাইগুড়ি : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে জলপাইগুড়ি থেকে শিয়ালদা পর্যন্ত ট্রেন পরিষেবা চালু হচ্ছে। আগামী ১৪ই জুন শুক্রবার জলপাইগুড়ি রোড স্টেশনে অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন ট্রেনটির উদ্বোধন হবে বলে জানা গেছে। সূত্রের খবর অনুষ্ঠানটি বিকেল পাঁচটা থেকে শুরু হবে । এর পাশাপাশি শুক্রবার রাত ৮ঃ৩০ মিনিটে জলপাইগুড়ি রোড থেকে প্রথম যাত্রা শুরু করবে ট্রেনটি।
রেল হচ্ছে জানা গেছে, এই বিশেষ ট্রেনটি সপ্তাহে একদিন করে চলবে। প্রতির শুক্রবার রাত ১১ টা ৪০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে ট্রেনটি এবং শনিবার দুপুর ১২ টা ১৫ নাগাদ জলপাইগুড়ি স্টেশনে পৌছাবে। অন্যদিকে শনিবার রাত ৮:৩০ মিনিটে জলপাইগুড়ি রোড থেকে রবিবার সকাল ৮টা ১০ মিনিটে শিয়ালদা তে পৌঁছাবে।
রেল সূত্রে আরও জানা গেছে এই ট্রেনটিতে মোট ১৯টি কোচ থাকবে। যার মধ্যে ১৬ টি এসি থ্রি টায়ার কোচ। তবে জেনারেল এবং স্লিপার কোচ থাকবে কিনা তা নিয়ে এখনো পর্যন্ত কোন সিদ্ধান্ত জানায়নি রেল কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ২৫ শে ফেব্রুয়ারি রেলবোর্ড উত্তর পূর্ব সীমান্ত রেল এবং ইস্টার্ন রেলের জেনারেল ম্যানেজার কে এই রুটে নতুন ট্রেন চালু করার নির্দেশ দিয়েছিল।
শেষমেষ জলপাইগুড়ির সাংসদ ডঃ জয়ন্ত রায়ের সক্রিয় উদ্যোগে রেল বোর্ড কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত গ্রহণ করেন।
সোমবার বিকেলে বিজেপি সাংসদ জয়ন্ত রায় জানান, “জলপাইগুড়ি একটি গুরুত্বপূর্ণ বিভাগীয় শহর। এখানে হাইকোর্টের সার্কিট বেঞ্চ, বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস, পলিটেকনিক ও ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে। ফলে কলকাতার সঙ্গে সরাসরি রেল যোগাযোগ অত্যন্ত প্রয়োজনীয় ছিল।”
এর পাশাপাশি তিনি জানিয়েছেন এই ট্রেন যোগাযোগ ব্যবস্থাকে আরো দৃঢ় করবে এবং পরিকাঠামগত উন্নয়নে ও সাহায্য করবে এই ট্রেন পরিষেবা।

Post Views: 173

Continue Reading

Previous: মহা সাড়ম্বরে পালিত হচ্ছে ৬২৯ তম বর্ষের মাহেশের স্নানযাত্রা
Next: মায়ানমারের জুন্টা বাহিনীর যুদ্ধবিমান ধ্বংস করল সেদেশের কমিউনিস্টরা

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.