Skip to content
জুলাই 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • মার্কিন সফরে সাংবাদিক খাসোগি খুনের প্রশ্নে অস্বস্তিতে সৌদি যুবরাজ, প্রশ্নবাণ থেকে বাঁচালেন ট্রাম্প

মার্কিন সফরে সাংবাদিক খাসোগি খুনের প্রশ্নে অস্বস্তিতে সৌদি যুবরাজ, প্রশ্নবাণ থেকে বাঁচালেন ট্রাম্প

Online Desk নভেম্বর 19, 2025
trump-b.jpg

ওঙ্কার ডেস্ক: সাংবাদিক জামাল খাসোগি খুন প্রসঙ্গে সৌদি যুবরাজকে প্রশ্নবাণ থেকে রক্ষা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্র সফরে এসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন যুবরাজ মহম্মদ বিন সলমন। সেই বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তাঁরা। সেখানেই সাংবাদিকরা জামাল খাসোগি হত্যাকাণ্ড নিয়ে প্রশ্ন করেন সৌদি যুবরাজকে।

সাংবাদিক জামাল খাসোগি খুনের ঘটনায় সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছিল। ওয়াশিংটন পোস্টের ওই সাংবাদিককে খুনের পিছনে যুবরাজ মহম্মদ বিন সলমনের হাত ছিল বলে অভিযোগ উঠেছিল। সাংবাদিক জামাল খাসোগি সৌদি রাজপরিবারের সমালোচক হিসেবে পরিচিত ছিলেন। ২০১৮ সালে ঘটা সেই খুনের পর প্রথম মার্কিন মুলুক সফরে এসেছেন সলমন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি হোয়াইট হাউসে।

সেখানে সৌদি যুবরাজকে জামাল খাসোগির খুন নিয়ে প্রশ্ন করেন সাংবাদিক, সেই প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আপনারা এক জন বিতর্কিত চরিত্রকে নিয়ে প্রশ্ন করছেন। বহু মানুষই খাসোগিকে পছন্দ করতেন না। তবে আপনি পছন্দ করুন বা না করুন, ঘটনা তো ঘটতেই থাকে। কিন্তু সলমন এসব বিষয়ে কিছু জানতেন না।’ মার্কিন প্রেসিডেন্টের আরও সংযোজন, ‘আমরা বিষয়টাকে এখানে শেষ করতে চাই। অতিথিকে এমন প্রশ্ন করে তাঁকে আপনারা বিব্রত করতে পারেন না।’ পাশাপাশি যুবরাজ বিষয়টি নিয়ে বলেন, ‘ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে সেদিকে আমরা নজর দিচ্ছি। এটা অত্যন্ত যন্ত্রণাদায়ক এবং বড়সড় ভুল।’

উল্লেখ্য, ২০১৮ সালের ২ অক্টোবর ইস্তানবুলের সৌদি দূতাবাসে খুন করা হয় ‘ওয়াশিংটন পোস্টের’ সাংবাদিক জামাল খাসোগিকে। সৌদি রাজ পরিবার এবং যুবরাজ মহম্মদ বিন সলমনের সমালোচক ছিলেন খাসোগি। এই হত্যাকান্ডে সলমনকে দায়ী করেছিল ওয়াশিংটনও।

Post Views: 148

Continue Reading

Previous: মায়ের মৃত্যুদন্ডকে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি হাসিনাপুত্রের; বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জয়
Next: গুয়াহাটি যাওয়ার আগে ইডেনে সৌরভের সঙ্গে দেখা করলেন বাভুমা

সম্পর্কিত গল্প

202607273880049.jpg

মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে বসেছিলেন, তিন দিনের মাথায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Online Desk জুলাই 27, 2026
ankita.jpg

‘অনেক ত্যাগ স্বীকার করেও ব্যর্থ’, আরও এক নিট পরীক্ষার্থীর আত্মহত্যা মহারাষ্ট্রে

Online Desk জুলাই 27, 2026
dharmendra.jpg

ইস্তফার পর প্রথম সংসদে ধর্মেন্দ্র প্রধান, স্বাগত জানালেন বিজেপি সাংসদরা

Online Desk জুলাই 27, 2026

You may have missed

202607273880049.jpg

মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে বসেছিলেন, তিন দিনের মাথায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Online Desk জুলাই 27, 2026
cjp-sourav-das.jpg

‘প্রতিশ্রুতি রক্ষা করুন’, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের জন্য সরকারকে সময় বেঁধে দিল সিজেপি

Online Desk জুলাই 27, 2026
OM-BIRLA.png

লোকসভায় প্রশ্নফাঁস বিরোধী বিল নিয়ে ৬ ঘন্টা আলোচনা হতে পারে; বিকেল ৫টা পর্যন্ত কক্ষ মুলতুবি রাখার সিধান্ত

Online Desk জুলাই 27, 2026
ankita.jpg

‘অনেক ত্যাগ স্বীকার করেও ব্যর্থ’, আরও এক নিট পরীক্ষার্থীর আত্মহত্যা মহারাষ্ট্রে

Online Desk জুলাই 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.