Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • কিরেন রিজিজু, রবনীত বিট্টু মহিলা সাংসদদের উপর হামলা করেছেন, অভিযোগ কল্যাণের

কিরেন রিজিজু, রবনীত বিট্টু মহিলা সাংসদদের উপর হামলা করেছেন, অভিযোগ কল্যাণের

Online Desk আগস্ট 20, 2025
20250820_173523.jpg

ওঙ্কার ডেস্ক: সংসদে বিক্ষোভ চলাকালীন দুই কেন্দ্রীয় মন্ত্রী – কিরেন রিজিজু এবং রবনীত সিং বিট্টু – তৃণমূল কংগ্রেসের দুই মহিলা সাংসদকে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ করল জোড়াফুল শিবির। প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীদের অপসারণ সংক্রান্ত তিনটি বিতর্কিত বিল নিয়ে বুধবার সংসদে বিক্ষোভ দেখাচ্ছিল তৃণমূল-সহ বিরোধীরা। সেই সময় এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের তরফে মন্ত্রীদের পদত্যাগের দাবি জানানো হয়েছে।

কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এদিন তৃণমূল সাংসদরা প্রথমে ওয়েলে নেমে বিক্ষোভ দেখাচ্ছিল। সেই সময় সেখানে আর কেউ ছিল না। অনেক পরে, কংগ্রেস, ডিএমকে এবং অন্যান্যরা এসেছিল। তাই আমরা যা প্রয়োজন ছিল তা করেছি।’ সাংবাদিকদের কল্যাণ বলেন, ‘আমরা যখন স্লোগান দিচ্ছিলাম, বিট্টু এবং কিরেন রিজিজু আমাদের দুই মহিলা সাংসদ – শতাব্দী রায় এবং মিতালিকে লাঞ্ছিত করেন। তাঁরা মহিলা সাংসদদের ধাক্কা দিয়েছিলেন।’ তিনি আরও বলেন, ‘এই বিলের জন্য বিট্টু আমাদের সাংসদদের ধাক্কা দেবেন? কিরেন রিজিজু তাঁদের ঠেলে দেবেন? আমরা আর নিতে পারছি না… বিট্টু একজন মন্ত্রী। তাঁর পদত্যাগ করা উচিত। তাঁরা মহিলাদের উপর নির্যাতন করেছে।’

তিনটি বিল সংসদে পেশ হওয়ার পর বিরোধীরা এগুলিকে অসাংবিধানিক বলে আখ্যা দিয়ে সংসদের মধ্যে হট্টগোল শুরু করে। বিলের কপি ছিঁড়ে ফেলে কাগজের বল আকারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকে ছুঁড়ে মারা হয়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন আরও বলেন, ‘এটা কি সম্ভব যে তারা মুখ্যমন্ত্রীকে অপসারণ করবে? এটা কি কোথাও ঘটে? ধরুন ইডি মামলা করে, সিবিআই মামলা করে — সবাই জানে যে তারা ভুয়া মামলা করে। মাত্র ০.৫ শতাংশ ক্ষেত্রে দোষী সাব্যস্ত হয়েছে। এটি অসাংবিধানিক তাই আমরা প্রতিবাদ করেছি।’

Post Views: 239

Continue Reading

Previous: ভারতের সঙ্গে বৈঠকের পর পাকিস্তান গেলেন চিনের বিদেশমন্ত্রী, উদ্বেগ নয়াদিল্লির
Next: ‘গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত !’ শাহর সংশোধনী বিল প্রসঙ্গে মমতার হুংকার

সম্পর্কিত গল্প

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.