Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘জনতা দরবারে’র দ্বিতীয় দিন, সল্টলেকের কার্যালয়ের বাইরে উপচে পড়া ভিড়

‘জনতা দরবারে’র দ্বিতীয় দিন, সল্টলেকের কার্যালয়ের বাইরে উপচে পড়া ভিড়

Online Desk মে 25, 2026
SUVENDU.jpg

ওঙ্কার ডেস্কঃ মুখ্যমন্ত্রীর ‘জনতা দরবারে’র দ্বিতীয় দিন। গত সোমবার সাধারণ মানুষের কথা শুনেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানিয়েছিলেন, প্রতি সোমবার জনতার দরবারে সাধারণের কথা শোনা হবে। ‘জনতা দরবারে’র দ্বিতীয় দিনে সল্টলেকের কার্যালয়ের বাইরে উপচে পড়া ভিড়। তাঁদের মধ্যে কেউ পার্শ্বশিক্ষক। কেউ আবার গ্রুপ ডি কর্মী। ছিলেন বঞ্চিত চাকরি প্রার্থীদের ৪টি সংগঠন সহ প্রচুর মানুষ। ভোটে হিংসায় আক্রান্ত পরিবারের সদস্যরাও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন।
সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসা একজন চাকরিহারা ব্যক্তি জানান, “আগের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিহারাদের অভাব, অভিযোগের কথা শুনতেন না। শুভেন্দু অধিকারী বরাবর চাকরিহারাদের সঙ্গে ছিলেন। এখনও আমি চিঠি জমা দিয়েছে। উনি গ্রহণ করেছেন। আমরা চাই আবার স্বচ্ছতা বজায় রেখে নিয়োগ হোক।”
সোমবার সস্ত্রীক বৃদ্ধ প্রবীর মুখোপাধ্যায়ও মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবারে’ যান। তাঁর পৈতৃক ভিটেতে ফ্ল্যাট তৈরির পরেও মাথা গোঁজার ছাদ পাননি বলেই অভিযোগ। অশীতিপর বৃদ্ধের দাবি, জয়দেব কামদারের ছত্রছায়ায় থাকা সোনা পাপ্পুরা তাঁর সঙ্গে প্রতারণা করে। মুখ্যমন্ত্রীর তরফে আশ্বাস পেয়ে খুশি বৃদ্ধ।
জানা গিয়েছে, প্রতি সোমবারই সরাসরি জনতার কথা শুনবেন শুভেন্দু। তবে তার আগে রেজিস্ট্রেশন করাতে হবে।

Post Views: 109

Continue Reading

Previous: ফলতার ফলে ভরাডুবি তৃণমূলের! সিপিএম উঠে এল প্রধান বিরোধী হিসাবে! নেপথ্যে কারণ কি ?
Next: শহরতলির চার পুরসভার মেয়র, কাউন্সিলরদের বৈঠকে ডাকলেন মমতা

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.