Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • শহরতলির চার পুরসভার মেয়র, কাউন্সিলরদের বৈঠকে ডাকলেন মমতা

শহরতলির চার পুরসভার মেয়র, কাউন্সিলরদের বৈঠকে ডাকলেন মমতা

Online Desk মে 25, 2026
MAMATA.jpg

ওঙ্কার ডেস্কঃ বিধানসভা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর এবার পুরভোটে নজর তৃণমূলের। রাজ্যের পুরসভাগুলি তৃণমূলের হাতে থাকলেও সেসবের টালমাটাল অবস্থা। গত সপ্তাহেই কলকাতা পুরসভার প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার শহরতলির চার পুরসভার মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যানদের বৈঠকে ডাকলেন।
সূত্রের খবর, সোমবার বিকেলে কালীঘাটের বাড়িতে হবে বৈঠক। দমদম, উত্তর দমদম, দক্ষিণ দমদম, বরানগর এবং বিধাননগর পুরনিগমের মেয়র, চেয়ারম্যান ও কাউন্সিলরদের বৈঠকে ডাকা হয়েছে। বিধায়ক, সাংসদদের পর তৃণমূলের দখলে থাকা জেলা পরিষদের পদাধিকারী ও সদস্যদের নিয়ে ইতিমধ্যে বৈঠক করেছেন মমতা। কলকাতা পুরনিগমের বৈঠকও সাড়া হয়েছে। এবার জেলাস্তরে প্রত্যেকটি পুরসভার সঙ্গে একে একে বসছেন তৃণমূলনেত্রী।
জেলা পরিষদের পাশাপাশি জন পরিষেবা ও দলীয় রাজনীতির ক্ষেত্রে উত্তর ২৪ পরগনা জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কটি পুরসভা। তাদের প্রতিনিধিদের নিয়ে এই বৈঠক ফলত বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
এর আগে প্রত্যেকটি বৈঠক থেকেই ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছেন মমতা। ভয়মুক্ত হয়ে মানুষের পরিষেবা চালিয়ে যাওয়ার কথা বারবার বলেছেন। তাঁর নির্দেশ, দলের দখলে থাকা পুরসভাগুলিতে কোথাও পরিষেবার ক্ষেত্রে যেন কোনও ফাঁক না থাকে। সেইসঙ্গে লাগাতার জনসংযোগ চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন নেত্রী। রাজনৈতিক মহলের মতে, পুরসভার ভোট তৃণমূলের কাছে গুরুত্বপূর্ণ।

Post Views: 95

Continue Reading

Previous: ‘জনতা দরবারে’র দ্বিতীয় দিন, সল্টলেকের কার্যালয়ের বাইরে উপচে পড়া ভিড়
Next: দিল্লির অনুষ্ঠানে মোদীকে ফোন ট্রাম্পের! মোদীর প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প

সম্পর্কিত গল্প

RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026

You may have missed

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.