Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘পেপারলেস’ কর্মসংস্কৃতির পথে হাঁটছে যাদবপুর বিশ্ববিদ্যালয়

‘পেপারলেস’ কর্মসংস্কৃতির পথে হাঁটছে যাদবপুর বিশ্ববিদ্যালয়

Online Desk মে 27, 2026
JADAV.jpg

ওঙ্কার ডেস্কঃ ‘পেপারলেস’ কর্মসংস্কৃতির পথে হাঁটছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার রাতে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কর্মীদের ছুটির দরখাস্ত থেকে বিভিন্ন বিভাগের কাজকর্ম এবং অধ্যক্ষের কাছে জমা দেওয়া যাবতীয় রিপোর্ট বা আবেদন, সব কিছুর জন্য নির্দিষ্ট ইমেল আইডি চালু করা হচ্ছে। আর কোনও কাগজে কাজ করা হবে না।
বাংলায় নতুন সরকারের তরফে ডিজিটাল পদ্ধতিতে জোর দিতে আবেদন জানানো হয়েছিল। সেই আবেদনে সাড়া দিয়েই যাদবপুর বিশ্ববিদ্যালয় কার্যত কাগজশূন্য কার্যপদ্ধতি চালু করতে চলেছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছেন। তাতে স্পষ্ট করে উল্লেখ রয়েছে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, দপ্তর এবং ইউনিট নির্দিষ্ট ইমেল আইডি-তে নিজেদের বক্তব্য, দাবি, আবেদন জানাক। এক্সেল বা পিডিএফ ফরম্যাটে তা জমা দিতে হবে। সেসব সরাসরি উচ্চশিক্ষা দপ্তরে ফরওয়ার্ড করে দেওয়া হবে।
সূত্রের খবর, পরে ধাপে ধাপে ‘পেপারলেস’ কাজ শুরু হবে বিভিন্ন বিভাগেও। এমনিতে যাদবপুর প্রযুক্তির সঙ্গে সর্বদাই ভারসাম্য রেখে চলে। উচ্চশিক্ষার ক্ষেত্রে পড়াশোনা বেশ খানিকটা অনলাইন ভিত্তিক হওয়ায় কাগজের ব্যবহার কমই হয়। তা সত্ত্বেও বিভিন্ন কাজে অনেক কাগজ নষ্ট হতে দেখা যায়। তা রুখতে এবার ধাপে ধাপে বিশ্ববিদ্যালয়ের গোটা কার্যপদ্ধতিই কাগজহীন করার পথে এগোচ্ছে যাদবপুর।

Post Views: 62

Continue Reading

Previous: ‘সরকার বদলালেও পুলিশের একাংশের স্বভাব পাল্টায়নি’, প্রশান্ত জামিন পাওয়ায় আইনরক্ষাকারী বাহিনীকে নিশানা মন্ত্রী দিলীপের
Next: বৃহস্পতিবার পদত্যাগ করবেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া: সূত্র

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.