Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • মমতার বাড়ির সামনে গিয়ে ‘চোর’ স্লোগান বিজেপি কর্মী সমর্থকদের, অশান্তি রুখতে মোতায়েন করা হল কেন্দ্রীয় বাহিনী

মমতার বাড়ির সামনে গিয়ে ‘চোর’ স্লোগান বিজেপি কর্মী সমর্থকদের, অশান্তি রুখতে মোতায়েন করা হল কেন্দ্রীয় বাহিনী

Online Desk মে 9, 2026
mamata-kalighha.jpg

ওঙ্কার ডেস্ক: প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে গিয়ে ‘চোর’ স্লোগান দেওয়ার অভিযোগ বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে। সেই সঙ্গে জয় শ্রীরাম স্লোগানও দেওয়া হয় বলে দাবি। শনিবার শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের দিন কালীঘাটে তৃণমূল সুপ্রিমোর বাড়ির সামনে এই ঘটনা ঘটে। পরিস্থিতি যাতে হাতের বাইরে না চলে যায় সে কারণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে বিজেপি কর্মী সমর্থকরা মমতার কালীঘাটের বাড়ির সামনে গিয়ে বাইক নিয়ে ঘোরাঘুরি শুরু করেন। তাঁরা জয় শ্রীরাম স্লোগান দিতে শুরু করেন। সেই সঙ্গে তৃণমূল সুপ্রিম ওর নাম নিয়ে চোর বলেও স্লোগান দেন পদ্ম শিবিরের কর্মীরা। স্লোগান দিতে থাকা বিজেপি কর্মীদের ওই জায়গা থেকে সরে যেতে বলে পুলিশ। কিন্তু তার পরেও হাতে বিজেপির পতাকা নিয়ে স্লোগান জারি রাখেন তাঁরা। যদিও কেন্দ্রীয় বাহিনী নামানোর পরে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।

উল্লেখ্য, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি। ২৯৩ আসনের মধ্যে ২০৭ আসন পেয়েছে গেরুয়া শিবির। তৃণমূল পেয়েছে মাত্র ৮০ আসন। টানা ১৫ বছর মুখ্যমন্ত্রী থাকার পরে তৃণমূল সুপ্রিমো নিজের কেন্দ্র ভবানীপুরে পরাজিত হয়েছেন। নির্বাচনে ভরাডুবির পর তৃণমূলনেত্রীর কালীঘাটের বাড়ির সামনে থেকে গার্ডরেল তুলে নেয় পুলিশ। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকেও নিরাপত্তা বলয় সরিয়ে নেওয়া হয়। তবে পুলিশের তরফে জানানো হয়েছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে মমতার যে নিরাপত্তা পাওয়ার কথা তা তিনি পাবেন। প্রসঙ্গত, শনিবার ছিল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিজেপি সরকারের মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান। সেখানে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। এই প্রথম বাংলায় বিজেপি সরকার গঠন করল। তাই এদিনটি বিজেপির কাছে একদিন থেকে ঐতিহাসিক।

Post Views: 81

Continue Reading

Previous: বিরোধী হিসাবে কেমন হবে তৃণমূল, স্পষ্ট করল অভিষেক; বিরোধী দলনেতা নিয়ে এখনও মুখে কুলুপ ঘাসফুলের
Next: মালিক জেলে একইসঙ্গে রাজ্যে পালাবদল বেঙ্গল প্রোতে নেই ডায়মন্ডহারবার, ফুটবলে অভিষেকের দলের কী হয় সেটাই দেখার

সম্পর্কিত গল্প

RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026

You may have missed

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.