Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • মালিক জেলে একইসঙ্গে রাজ্যে পালাবদল বেঙ্গল প্রোতে নেই ডায়মন্ডহারবার, ফুটবলে অভিষেকের দলের কী হয় সেটাই দেখার

মালিক জেলে একইসঙ্গে রাজ্যে পালাবদল বেঙ্গল প্রোতে নেই ডায়মন্ডহারবার, ফুটবলে অভিষেকের দলের কী হয় সেটাই দেখার

Online Desk মে 9, 2026
WhatsApp-Image-2026-05-09-at-15.02.31.jpeg

সিএবি আয়োজিত বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের আগামী আসর থেকে সরে দাঁড়াল হারবার ডায়মন্ডস। মনোজ তিওয়ারির নেতৃত্বাধীন দলটি সরে যাচ্ছে।
হারবার ডায়মন্ডসের মালিকানাধীন সংস্থা ‘GD Sports’-এর অন্যতম কর্ণধার বর্তমানে বালি পাচার মামলায় জেল হেফাজতে। আইনি জটিলতা এবং আর্থিক টানাপড়েনের কারণেই কি লিগ থেকে এই পিছুটান? ক্রিকেটপ্রেমীদের মনে এখন একটাই প্রশ্ন—বাংলার এই জনপ্রিয় টি-টোয়েন্টি লিগের ভবিষ্যৎ তবে কোন দিকে?
হেড কোচ করে প্রাথমিক ভাবনা সাজিয়ে ছিল দল। কিন্তু রাজ্যের প্রাক্তন ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি যেভাবে তাঁর দল তৃণমুলের সমালোচনা করেছেন প্রচার মাধ্যমে – তাতেই কি এই ছন্দ পতনের ইঙ্গিত ছিল?ডায়মন্ডহারবার দলের মালিক জেলে থাকা ছাড়াও আর একটি কারণ ডায়মন্ডহারবারের সেখানকার সাংসদ তথা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দোপাধ্যায়ের দলের সঙ্গে যোগাযোগ ছিল বলেই খবর। বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পরে এমন ঘটনা ঘটবে প্রত্যাশিতই ছিল।তবে সিএবি সূত্রের খবর ডায়মন্ডহারবারকে বাদ দিয়েই টুর্নামেন্ট হবে।এখন দেখার ক্রিকেটের পরে ফুটবলেও ডায়মন্ডহারবার দলের কী অবস্থা হয়।শুক্রবার রাজস্থান ইউনাইটেডকে হারাল কিবু ভিকুনার দল। কল্যাণী স্টেডিয়ামে ০-২ ব্যবধানে পিছিয়ে পড়েও ৫-২ ব্যবধানে জিতল অভিষেক বন্দ্যেপাধ্যায়ের দল। আর একটা ম্যাচ জিতলেই আই লিগ ঘরে তুলে পরেরবার আইএসএলে খেলার যোগ্যতা অর্জন করবে বাংলার এই দল। তবে আদৌ দল পরিচালনা অভিষেক বন্দোপাধ্যায় করবেন না পালাবদলের রাজ্যে সেই দল অন্য কেউ দায়িত্ব নেবে সেদিকে সকলের নজর।

Post Views: 83

Continue Reading

Previous: মমতার বাড়ির সামনে গিয়ে ‘চোর’ স্লোগান বিজেপি কর্মী সমর্থকদের, অশান্তি রুখতে মোতায়েন করা হল কেন্দ্রীয় বাহিনী
Next: মুখ্যমন্ত্রী হয়েই জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে শুভেন্দু অধিকারী

সম্পর্কিত গল্প

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.