Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • মমতার ডাকে সাড়া না দিলেও ঋতব্রতের নেতৃত্বে তৃণমূল বিধায়কদের একাংশের বৈঠক রথীনের বাড়িতে!

মমতার ডাকে সাড়া না দিলেও ঋতব্রতের নেতৃত্বে তৃণমূল বিধায়কদের একাংশের বৈঠক রথীনের বাড়িতে!

Online Desk জুন 3, 2026
ritabrata-f.jpg

ওঙ্কার ডেস্ক: নির্বাচন পরবর্তী সন্ত্রাস এবং একাধিক বিষয়কে সামনে রেখে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক ডেকেছিলেন রবিবার কালীঘাটের বাড়িতে। কিন্তু জল্পনা ছড়িয়েছে তৃণমূল নেত্রীর ডাকে সাড়া না দিলেও জোড়াফুল শিবিরের ৯ জন বিধায়ক মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষের বাড়িতে জড়ো হয়েছিলেন মঙ্গলবার। যার নেতৃত্ব দিয়েছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠকে ছিলেন এন্টালির বিধায়ক সন্দীপন সাহাও। ঘটনাচক্রে তৃণমূল কংগ্রেস সইকাণ্ডে ঋতব্রত এবং সন্দীপনকে বহিষ্কার করেছে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, রথীন ঘোষ ও বিদ্রোহী তৃণমূল বিধায়কদের তালিকায় নাম লিখিয়েছেন। আর সে কারণে মঙ্গলবার কলকাতায় ওয়াই চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নায় তাঁকে দেখা যায়নি। তবে বৈঠকের কথা অস্বীকার করেছেন রথীন ঘোষ। তাঁর দাবি, শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে এসেছিলেন ঋতব্রত। যদিও সংবাদ মাধ্যমের সামনে মঙ্গলবার উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত জানান, ‘সকলের সঙ্গে আমার ব্যক্তিগত যোগাযোগ রয়েছে। রথীন ঘোষের বাড়িতে গিয়েছিলাম। আমার সঙ্গে দু’একজন বিধায়কও ছিলেন।’

উল্লেখ্য, বর্ষীয়ান বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতার মর্যাদা দেওয়ার দাবি জানিয়ে মঙ্গলবার বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুকে চিঠি দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই চিঠি অবশ্য বিধানসভায় গ্রহণ করা হয়নি। ঋতব্রতের নেতৃত্বে বিদ্রোহী শিবির দাবি করে, তারা ৫২ থেকে ৫৫ জন বিধায়ক আসল তৃণমূল! ফলে তাদের মধ্যে থেকে কাউকে বিরোধী দলনেতা মনোনীত করতে হবে। সেই দাবিমতোই বুধবার সকালে তৃণমূলের বিদ্রোহী শিবির বিধানসভায় হাজির হয়েছে।

Post Views: 64

Continue Reading

Previous: ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি যাবেন মমতা-অভিষেক! ভরাডুবির পর এই প্রথম দিল্লিযাত্রা
Next: ‘আমাকে অরূপ বিশ্বাস কাজ করতে দিতো না’, শুভেন্দুর সঙ্গে দেখা করতে চেয়ে বিস্ফোরক অভিযোগ মমতার ভাই বাবুনের

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.