Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি যাবেন মমতা-অভিষেক! ভরাডুবির পর এই প্রথম দিল্লিযাত্রা

ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি যাবেন মমতা-অভিষেক! ভরাডুবির পর এই প্রথম দিল্লিযাত্রা

Online Desk জুন 3, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক: সর্বভারতীয় স্তরের বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বৈঠক হবে আগামী ৮ জুন। সেই বৈঠকে যোগ দিতে যাবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৪ ঠা মে রাজ্যে পালাবদলের পর রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি। তৃণমূল কংগ্রেসের দাবি, সম্পূর্ণ ভোট লুট করে তাদের আসন ছিনিয়ে নিয়েছে বিজেপি। পশ্চিমবঙ্গে তৃণমূলের হারের পরে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব কলকাতায় এসে কালীঘাটে মমতার সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে উপস্থিত ছিলেন অভিষেকও। ভোটের ফলপ্রকাশের পর থেকে মমতা একাধিক বার বলেছেন, ২০২৯ সালের লোকসভা নির্বাচনের লক্ষ্যে নতুন করে লড়াই শুরু হবে। ঐক্যবদ্ধ ভাবে বিরোধী জোট ‘ইন্ডিয়া’ সেই লড়াই করবে।
বৈঠক কবে হবে সে নিয়ে জলঘোলা হচ্ছিল। প্রথমে ঠিক ছিল ২ জুন হবে ‘ইন্ডিয়া’র বৈঠক। কিন্তু একাধিক নেতার ওই দিন দিল্লি যাওয়া সম্ভব নয় বলে তাঁরা জানান কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গেকে। তার পরে ৮ জুন বৈঠকের তারিখ চূড়ান্ত করা হয়। ৩০ মে শনিবার সোনারপুরে অভিষেকের উপর আক্রমণের ঘটনাকে নিয়ে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র প্রায় সমস্ত প্রথম সারির নেতা সমাজমাধ্যমে পোস্ট করে তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছিলেন। সেই তালিকায় ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, খড়্গে, অখিলেশ, আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরীবাল, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন প্রমুখ। সেই সব পোস্টগুলিকে রিপোস্ট করে অভিষেক ধন্যবাদও জানিয়েছিলেন। ফলে বোঝাই যাচ্ছিল তৃণমূল চাইছে সর্বভারর্তীয় স্তরে বিজেপি বিরোধী দলগুলির সঙ্গে ‘সমন্বয়’ রেখে চলতে। সেই মত হারের পর এই প্রথম রাজধানীতে যাচ্ছেন তৃণমূলশীর্ষ নেতৃত্ব। অপর দিকে ভেঙে যাওয়ার পথে গোটা তৃণমূল দল। আদি ও নব্য তৃণমূলের লড়াইয়ের ফলে ভাঙতে বসতে চলেছে। ৩০ মে শনিবার সোনারপুরে অভিষেকের উপর আক্রমণের ঘটনাকে নিয়ে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র প্রায় সমস্ত প্রথম সারির নেতা সমাজমাধ্যমে পোস্ট করে তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছিলেন। সেই তালিকায় ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, খড়্গে, অখিলেশ, আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরীবাল, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন প্রমুখ।

Post Views: 65

Continue Reading

Previous: মোথাবাড়ি কাণ্ডে চার্জশিট দিল এনআইএ
Next: মমতার ডাকে সাড়া না দিলেও ঋতব্রতের নেতৃত্বে তৃণমূল বিধায়কদের একাংশের বৈঠক রথীনের বাড়িতে!

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.