Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • মোথাবাড়ি কাণ্ডে চার্জশিট দিল এনআইএ

মোথাবাড়ি কাণ্ডে চার্জশিট দিল এনআইএ

Online Desk জুন 3, 2026
NIA.jpg

ওঙ্কার ডেস্কঃ মোথাবাড়ি কাণ্ডে বড় পদক্ষেপ এনআইএ-র। এসআইআরের কাজ করতে গিয়ে আধিকারিকদের ঘেরাও ও আটকে রাখার ঘটনায় ১২টি মামলার মধ্যে চারটি মামলায় মঙ্গলবার কলকাতার নগর দায়রা আদালতে চার্জশিট জমা দিল এনআইএ।
সূত্রের খবর, চারটি মামলার মধ্যে দু’টিতে অভিযুক্ত হিসেবে নাম রয়েছে মোফাক্কেরুল ইসলামের। চার্জশিটে রয়েছেন একরামুল বাদনানিও। চারটি মামলার মধ্যে দু’টিতে তিনজন করে অভিযুক্ত রয়েছেন। আর একটি মামলায় ১৫ জন এবং অন্য একটি মামলায় ১০ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়েছে। অর্থাৎ মোট ৩১ জন।
প্রযুক্তিগত তথ্যপ্রমাণ, ভিডিও ফুটেজ এবং একাধিক প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যের ভিত্তিতেই চার্জশিট তৈরি করা হয়েছে বলে দাবি তদন্তকারীদের। অভিযোগপত্রে প্রত্যেক অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ এবং ঘটনার দিন তাঁদের ভূমিকার বিস্তারিত উল্লেখ করা হয়েছে। এনআইএর দাবি, অভিযুক্তরা বেআইনিভাবে জড়ো হয়ে রাস্তা অবরোধ করেছিলেন এবং মালদহে এসআইআরের কাজে নিযুক্ত বিচারবিভাগীয় আধিকারিকদের আটকে রেখেছিলেন।
এসআইআর সংক্রান্ত কাজকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত। বিবেচনাধীন তালিকা থেকে কিছু নাম বাদ পড়াকে ঘিরে মোথাবাড়ি এলাকায় ক্ষুব্ধ একদল মানুষ বিচারকদের ঘেরাও করেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে গভীর রাত পর্যন্ত বিচারবিভাগীয় আধিকারিকদের আটকে রাখা হয়েছিল বলে অভিযোগ ওঠে। বিষয়টি পরে সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে।
প্রসঙ্গত, মালদহের মোথাবাড়ির ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখেছিল দেশের সর্বোচ্চ আদালত। গত ১১ মে মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট এনআইএ-কে দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ দেয়। সেই নির্দেশ মেনেই তদন্তে গতি এনে প্রথম ধাপে চারটি মামলায় চার্জশিট পেশ করা হল।

Post Views: 48

Continue Reading

Previous: যাদবপুরে আপাতত থমকাল রেলের উচ্ছেদ অভিযান, হকারদের আন্দোলনে পিছু হটল প্রশাসন
Next: ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি যাবেন মমতা-অভিষেক! ভরাডুবির পর এই প্রথম দিল্লিযাত্রা

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.