Skip to content
মে 29, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • মেট্রো রেলের মুকুটে নয়া পালক, থার্ড রেলের সৌজন্যে আরও কম ব্যবধানে মিলবে পরিষেবা!

মেট্রো রেলের মুকুটে নয়া পালক, থার্ড রেলের সৌজন্যে আরও কম ব্যবধানে মিলবে পরিষেবা!

Online Desk মে 29, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক: ১৯৮৪ সালের ২৪ অক্টোবর মহানগরী কলকাতাতে প্রথম চলেছিল মেট্রো রেল। আর সেই সময় থেকে ব্লু লাইন মেট্রো রেলে ঘটেছে এক বিপ্লব। এইবার সেই মুকুটে জুড়তে চলেছে নয়া পালক। প্রায় ৪০ বছর পর ব্লু লাইনে বসানো হল নতুন অ্যালুমিনিয়ামের থার্ড রেল। তার ফলে লাইনে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা হবে আরও কার্যকর। এছাড়া ট্রেন চলাচলে বাড়বে গতি। আরও কম সময়ের ব্যবধানে পেতে পারেন মেট্রো। এই মেট্রো থার্ড রেলে ইস্পাতের জায়গায় লাগানো থাকবে এলমুনিয়ামের পাত। এর ফলে আগের থেকে বেশি বিদ্যুৎ প্রবাহিত হবে। মেট্রো করিডরে ইস্পাতের থার্ড রেল ছিল। গত ৩ বছ ধরে ধাপে ধাপে ইস্পাত সরানোর কাজ চলছিল। কলকাতা মেট্রো সূত্রে খবর, প্রথম দফায় মহানায়ক উত্তমকুমার স্টেশন থেকে দমদম পর্যন্ত কাজ কাজ হয়েছে। দ্বিতীয় দফায় মহানায়ক উত্তমকুমার স্টেশন থেকে কবি সুভাষ স্টেশন পর্যন্ত এই কাজ করা হবে। দৈনিক ২০০ মিটার করে থার্ড রেল বদলের কাজ হয়েছে। ইস্পাতের মতো অ্যালুমিনিয়ামের রেল জোড়ার ফলে ঝালাইয়ের বদলে পাত বসিয়ে যুক্ত করা হয়।
এই বিষয়ে, মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক এস এস কান্নান জানান, এই অ্যালুমিনিয়াম থার্ড রেলের ফলে বিপুল পরিমাণ বিদ্যুৎ সাশ্রয় হবে। প্রায় ৮৪ শতাংশ বিদ্যুতের অপচয় কমবে। প্রায় এক কোটি টাকার বিদ্যুৎ সাশ্রয় হবে বলেই খবর। বদলের জন্য খরচ হওয়া টাকা বিদ্যুতের সাশ্রয় থেকে আগামী তিন বছরের মধ্যে উঠে আসবে। শুধু তাই নয়। আধুনিক অ্যালুমিনিয়াম থার্ড রেলের ফলে এবার থেকে আরও কম সময়ের ব্য়বধানে পরিষেবা দেওয়াও সম্ভবপর হবে। তার ফলে বিশেষভাবে উপকৃত হবেন যাতায়াতকারীরা।

Post Views: 17

Continue Reading

Previous: নতুন মেগার দারুণ চমক, সেরার স্থানে টিআরপিতে বাজিমাত করল কোন ধারাবাহিক?
Next: বাংলার পাশে মোদী, শুভেন্দুর সরকারকে অর্থ জোগাতে নির্দেশ সব মন্ত্রককে

সম্পর্কিত গল্প

Untitled.png

পালাবদলের পর পাহাড়ের উন্নয়নে নজর মুখ্যমন্ত্রীর, একাধিক বিধায়কের সঙ্গে সারলেন বৈঠক

Online Desk মে 29, 2026
Ranchi.jpg

সাইবার জালিয়াতি চক্রের পর্দাফাঁস রাঁচিতে, গ্রেপ্তার ৫

Online Desk মে 29, 2026
Untitled.png

টিকিট কনফার্মড হয়ে যাওয়ার পরেও যেতে যেতে পারেননি যাত্রী, আদালতের রায়ে ক্ষতিপূরণ পেলেন যাত্রী

Online Desk মে 29, 2026

You may have missed

Untitled.png

পালাবদলের পর পাহাড়ের উন্নয়নে নজর মুখ্যমন্ত্রীর, একাধিক বিধায়কের সঙ্গে সারলেন বৈঠক

Online Desk মে 29, 2026
Ranchi.jpg

সাইবার জালিয়াতি চক্রের পর্দাফাঁস রাঁচিতে, গ্রেপ্তার ৫

Online Desk মে 29, 2026
Untitled.png

টিকিট কনফার্মড হয়ে যাওয়ার পরেও যেতে যেতে পারেননি যাত্রী, আদালতের রায়ে ক্ষতিপূরণ পেলেন যাত্রী

Online Desk মে 29, 2026
death.jpg

মহারাষ্ট্রে বিষমদের বলি ১৫! আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন বহু

Online Desk মে 29, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.