Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বাংলার পাশে মোদী, শুভেন্দুর সরকারকে অর্থ জোগাতে নির্দেশ সব মন্ত্রককে

বাংলার পাশে মোদী, শুভেন্দুর সরকারকে অর্থ জোগাতে নির্দেশ সব মন্ত্রককে

Online Desk মে 29, 2026
OOO.jpg

ওঙ্কার ডেস্কঃ অঙ্গ কলিঙ্গের পর বঙ্গ জয় বিজেপির। দীর্ঘ প্রশাসনিক জট এবং কেন্দ্র-রাজ্য সংঘাতের অধ্যায় পেরিয়ে অবশেষে বাংলা জয় করে বাংলার পাশে প্রধানমন্ত্রী। সূত্রের খবর, নরেন্দ্র মোদীর দফতর থেকে সরাসরি নির্দেশ গিয়েছে বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রকের কাছে। পশ্চিমবঙ্গের কোনও উন্নয়নমূলক কাজ টাকার অভাবে যাতে আটকে না থাকে, তা নিশ্চিত করতে হবে। এই নির্দেশের পরেই কেন্দ্রের বিভিন্ন মন্ত্রকের অন্দরে শুরু হয়েছে তৎপরতা।
বিপর্যয় মোকাবিলা তহবিল, পরিকাঠামো উন্নয়ন, আবাসন, গ্রামীণ সড়ক, স্বাস্থ্য ও কৃষিক্ষেত্রে বাংলার যে বকেয়া অর্থ আটকে রয়েছে, তা দ্রুত মেটানো হবে। প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানা গিয়েছে, মোদী বাংলার উন্নয়ন নিয়ে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা বাস্তবায়নের বিষয়ে তিনি ব্যক্তিগত ভাবে নজর রাখছেন। বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে কীভাবে পশ্চিমবঙ্গকে বেশি অর্থ বরাদ্দ করা যায়, তা খতিয়ে দেখা শুরু করেছে অর্থ মন্ত্রক ও সংশ্লিষ্ট মন্ত্রকগুলি।
কেন্দ্রের এক শীর্ষ আধিকারিকের কথায়, “বাংলার মতো বড় রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পরে প্রত্যাশাও অনেক বেড়েছে। সেই পরিস্থিতিতে কেন্দ্রীয় সহায়তা ছাড়া দ্রুত কাজ এগোনো কঠিন।”
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এর পিছনে রয়েছে স্পষ্ট রাজনৈতিক বার্তা। বিজেপি চাইছে দ্রুত উন্নয়নমূলক কাজের গতি দেখাতে। আগামী জুন মাসেই রাজ্যের প্রথম পূর্ণাঙ্গ বাজেটেই ‘চমক’ রাখতে হলে রাজ্যের হাতে পর্যাপ্ত অর্থ জরুরি। কেন্দ্রও তা ভালোভাবেই বুঝছে। দিল্লির রাজনৈতিক মহলের একাংশের মতে, বাংলাকে ঘিরে কেন্দ্রের এই সক্রিয়তা আগামী দিনে জাতীয় রাজনীতিতেও তাৎপর্যপূর্ণ হতে পারে।

Post Views: 90

Continue Reading

Previous: মেট্রো রেলের মুকুটে নয়া পালক, থার্ড রেলের সৌজন্যে আরও কম ব্যবধানে মিলবে পরিষেবা!
Next: নাবালিকা ধর্ষণ মামলায় আশারাম বাপুর আজীবন কারাদণ্ডের আদেশ বহাল রাখল রাজস্থান হাইকোর্ট

সম্পর্কিত গল্প

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.