Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • পুর নিয়োগ দুর্নীতি মামলায় আপাতত ইডির মুখোমুখি হতে হবে না সুজিতকে, জানাল হাইকোর্ট

পুর নিয়োগ দুর্নীতি মামলায় আপাতত ইডির মুখোমুখি হতে হবে না সুজিতকে, জানাল হাইকোর্ট

Online Desk এপ্রিল 23, 2026
Calcutta-highcourt-1280.jpg

ওঙ্কার ডেস্ক: পুর নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে একাধিকবার তলব করেছিলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিন্তু ভোটের মাঝে রাজ্যের বিদায়ী মন্ত্রীকে স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার আদালতের তরফে জানানো হয়েছে, সুজিত বসুকে আপাতত ইডির দফতরে হাজিরা দিতে হবে না। তবে ভোট মিটলেই তাঁকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে।

নির্বাচনের প্রাক্কালে সক্রিয় হয়ে উঠেছে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গত কয়েক দিন ধরে একাধিকবার সুজিত বসুকে তলব করেছে ইডি। মূলত পুর নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। কিন্তু ভোটের মুখে এই তলবের প্রেক্ষিতে সুজিত বসু সময় চেয়ে আদালতের দ্বারস্থ হন। সেই আবেদনের শুনানির সময় হাইকোর্টের বিচারপতি কৃষ্ণ রাও জানান, এখনই ইডি দফতরে হাজিরা দিতে হবে না সুজিতকে। তবে নির্বাচন মে|টার পর আগামী ১ মে সুজিতকে হাজিরা দিতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে। প্রসঙ্গত, চলমান বিধানসভা নির্বাচনে সুজিত বসু প্রতিদ্বন্দ্বিতা করছেন বিধাননগর কেন্দ্র থেকে। ভোটের মুখে বার বার তাঁকে তলব নিয়ে রাজ্য রাজনীতিতে চর্চা শুরু হয়। আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় সুজিতের ভাগ্য নির্ধারণ।

উল্লেখ্য, সুজিত বসুর পাশাপাশি মন্ত্রী রথীন ঘোষকেও এই মামলায় তলব করেছিল ইডি। ২০২৩ সালের অক্টোবরে পুর নিয়োগ দুর্নীতি মামলায় রথীনকে জেরা করেছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। তাঁর বাড়িতেও সেই সময় তল্লাশি চালানো হয়েছিল। গত বছর অক্টোবর মাসে এবং তার আগে ২০২৪ সালে জানুয়ারিতে মন্ত্রী সুজিতের দফতর এবং বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। সুজিতের পাশাপাশি তাঁর ঘনিষ্ঠ একাধিক ব্যক্তির ঠিকানাতেও অভিযান চালানো হয়েছিল।

Post Views: 106

Continue Reading

Previous: লাভপুরে বিজেপির নির্বাচনী এজেন্টকে মারধর, প্রার্থীর ছেলেকে অপহরণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
Next: সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে নাম উঠেছিল তালিকায়, কিন্তু ভোট দিতে পারলেন না সস্ত্রীক নন্দলাল বসুর নাতি, ফেরানো হল বুথ থেকে

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.