Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে নাম উঠেছিল তালিকায়, কিন্তু ভোট দিতে পারলেন না সস্ত্রীক নন্দলাল বসুর নাতি, ফেরানো হল বুথ থেকে

সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে নাম উঠেছিল তালিকায়, কিন্তু ভোট দিতে পারলেন না সস্ত্রীক নন্দলাল বসুর নাতি, ফেরানো হল বুথ থেকে

Online Desk এপ্রিল 23, 2026
suprabuddha-sen.jpg

ওঙ্কার ডেস্ক: সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে ভোটার তালিকায় শেষমেশ নাম উঠলেও ভোটাধিকার প্রয়োগ করতে পারলেন না নন্দলাল বসুর নাতি এবং তাঁর স্ত্রী। বৃহস্পতিবার নির্বাচনের প্রথম দফার দিন বোলপুরের নির্দিষ্ট ভোটকেন্দ্রে তাঁরা গিয়েছিলেন ভোট দেবেন বলে। কিন্তু অভিযোগ, বুথ থেকে বৃদ্ধ দম্পতিকে ফিরিয়ে দেওয়া হয়।

বুথের দায়িত্বপ্রাপ্ত কমিশনের আধিকারিক জানান, ভোটার তালিকায় দু’জনের নাম নেই। এটি শোনার পর তাঁরা সুপ্রিম কোর্টের নির্দেশের কপি দেখান। কিন্তু তার পরে তাঁদেরকে বলা হয়,
সিউড়িতে জেলাশাসকের দফতর থেকে লিখিত অনুমতি নিয়ে আসতে হবে। কিন্তু অশক্ত শরীর নিয়ে সেই ঝুঁকি নিতে চাননি বৃদ্ধ দম্পতি। ভোট না-দিয়েই তাঁরা ফিরে যান। উল্লেখ্য, ভোটার তালিকায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন প্রক্রিয়া শুরুর পর তালিকা থেকে বাদ পড়েছিলেন শিল্পী নন্দলাল বসুর নাতি সুপ্রবুদ্ধ এবং তাঁর স্ত্রী দীপা। এর পর ট্রাইবুনালে নাম তোলার জন্য আবেদন জানান তাঁরা।

চলতি মাসের প্রথম দিকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ জানায়, নন্দলাল বসুর নাতির আবেদনের প্রেক্ষিতে পূর্ণ সহযোগিতা করতে হবে। এসআইআর পর্বে ওই দম্পতিকে শুনানিতে ডাকার পর সেখানে গিয়ে যাবতীয় নথি জমা দিয়েছিলেন। পরে কমিশনের তরফে যে তালিকা প্রকাশ করা হয়, সেখানে সুপ্রবুদ্ধদের নাম রয়েছে বিচারাধীন তালিকায়। তার পর সর্বোচ্চ আদালতে গেলে বিচারপতি ট্রাইবুনালকে নির্দেশ দেন, প্রবুদ্ধদের আবেদনের বিষয়টি খতিয়ে দেখার। পরে ট্রাইবুনালের নির্দেশে তাঁদের নাম ভোটার তালিকায় ওঠে। কিন্তু সবকিছুর পরেও তাঁরা ভোট দিতে পারলেন না।

Post Views: 88

Continue Reading

Previous: পুর নিয়োগ দুর্নীতি মামলায় আপাতত ইডির মুখোমুখি হতে হবে না সুজিতকে, জানাল হাইকোর্ট
Next: স্বামীর মৃত্যুর বিচার চেয়ে ভোট দিলেন হরগোবিন্দ দাসের স্ত্রী

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.